Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক কূটনীতিতে শুধু চুক্তি বা যৌথ বিবৃতিই নয়, নেতাদের ছোট ছোট অঙ্গভঙ্গিও বড় বার্তা দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহুবার বিশেষ সম্বোধন ও ব্যক্তিগত আচরণের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরেছেন। সাম্প্রতিক সময়ে সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে ‘কারপুল কূটনীতি’(Carpool Deplomacy)।
ওবামা থেকে মেলোনি (Carpool Deplomacy)
২০১৪ সালে ওয়াশিংটনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একই গাড়িতে সফর করেছিলেন মোদি। পরে তিনি মজা করে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের লিমুজিন ‘দ্য বিস্ট’ তাঁর গুজরাটের বাড়ির থেকেও বড়।

পুতিনের সঙ্গে বিশেষ বার্তা
২০২৫ সালে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িতে চেপে বৈঠকের স্থানে যান মোদি। পরে পুতিনের ভারত সফরেও দু’জনকে একসঙ্গে গাড়িতে দেখা যায়।

মেলোনির সঙ্গে রোম সফর
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে রোমে একই গাড়িতে সফর করেন মোদি। তাঁরা ঐতিহাসিক কলোসিয়ামও ঘুরে দেখেন। এই সফরের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ম্যাক্রোঁ, এমবিজেড ও স্টারমার (Carpool Deplomacy)
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোদির ব্যক্তিগত রসায়ন বহুবার সামনে এসেছে। জয়পুরে রোডশো থেকে শুরু করে একসঙ্গে গাড়ি সফর সবই নজর কেড়েছে।
সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও মোদি একই গাড়িতে সফর করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও মুম্বইয়ে কারপুল করেন তিনি।

আরও পড়ুন: Bulldozer Action: বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা পুরসভা: জারি বুলডোজার অ্যাকশন
জর্ডন ও ইথিওপিয়ার বিশেষ আতিথেয়তা (Carpool Deplomacy)
জর্ডনের ক্রাউন প্রিন্স আল হুসেইন নিজেই গাড়ি চালিয়ে মোদিকে নিয়ে যান। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলিও ব্যক্তিগতভাবে মোদিকে গাড়িতে করে শহর ঘুরিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, এই ‘কারপুল কূটনীতি’ শুধু বন্ধুত্বের প্রতীক নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতারও স্পষ্ট ইঙ্গিত।



