Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অব মাপুঙ্গুবওয়ে’ পেলেন ভারতীয় বংশোদ্ভূত দুই খ্যাতনামা বিজ্ঞানী অধ্যাপক সলিম আবদুল করিম এবং অধ্যাপক কীর্তন ধেডা(SA Civilian Honour)।
অসামান্য অবদানের স্বীকৃতি (SA Civilian Honour)
জনস্বাস্থ্য, চিকিৎসা গবেষণা এবং বিশ্বের বৈজ্ঞানিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য মঙ্গলবার প্রিটোরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মান তুলে দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
৩৮ জনকে রাষ্ট্রীয় সম্মান
এ বছর মোট ৩৮ জন বিশিষ্ট ব্যক্তিকে এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে। এর মধ্যে অধ্যাপক সলিম আবদুল করিম ‘অর্ডার অব মাপুঙ্গুবওয়ে ইন গোল্ড’ পান। HIV/AIDS এবং যক্ষ্মা (টিবি) সংক্রান্ত গবেষণায় তাঁর আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে দক্ষিণ আফ্রিকার জনস্বাস্থ্য নীতিনির্ধারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
কোভিড মোকাবিলায় বড় ভূমিকা
করোনাভাইরাস মহামারির সময় তাঁর বৈজ্ঞানিক ও তথ্যভিত্তিক পরামর্শ দক্ষিণ আফ্রিকার প্রাথমিক কোভিড মোকাবিলায় বড় ভূমিকা নেয় বলে উল্লেখ করা হয়েছে সরকারি উদ্ধৃতিতে। বর্তমানে তিনি CAPRISA-র ডিরেক্টর এবং ইউনিভার্সিটি অব কোয়াজুলু-নাটালের অধ্যাপক।
গবেষণায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিশা
অন্যদিকে, অধ্যাপক কীর্তন ধেডাকে দেওয়া হয়েছে ‘অর্ডার অব মাপুঙ্গুবওয়ে ইন সিলভার’। পালমোনোলজি বা ফুসফুসজনিত রোগ গবেষণায় তাঁর কাজ বিশ্বজুড়ে প্রশংসিত। বিশেষ করে টিবি ও ওষুধ-প্রতিরোধী শ্বাসযন্ত্রের সংক্রমণ মোকাবিলায় তাঁর গবেষণা চিকিৎসাবিজ্ঞানে নতুন দিশা দেখিয়েছে।
প্রযুক্তি উন্নয়নে অনুপ্রেরণা (SA Civilian Honour)
ইউনিভার্সিটি অব কেপটাউনের সঙ্গে যুক্ত ধেডা বর্তমানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, “এই সম্মান আমাকে স্থানীয় স্তরে টিবি নির্ণয় প্রযুক্তি উন্নয়নে আরও কাজ করার অনুপ্রেরণা দেবে।”
আরও পড়ুন: Carpool Deplomacy: মোদির ‘কারপুল কূটনীতি’! যেসব বিশ্বনেতার সঙ্গে একই গাড়িতে সফর প্রধানমন্ত্রীর
বিশ্বমানের চিকিৎসার কেন্দ্র (SA Civilian Honour)
অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, “এ বছরের সম্মানপ্রাপকদের সাফল্য প্রমাণ করে, দক্ষিণ আফ্রিকা এখন বিশ্বমানের চিকিৎসা ও বৈজ্ঞানিক উৎকর্ষের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে।”



