Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় থানার গোঘটের পশ্চিমপাড়া এলাকায় উদ্ধার হল ৩টি হাত কামান সহ বিপুল পরিমাণ বারুদ (Bhangar)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে (Bhangar)
তৃণমূল নেতা ফরিদ খানের বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। সেখান থেকেই উদ্ধার হয় ৩টি হাত কামান ও বিপুল পরিমাণ বিস্ফোরক বারুদ।
এলাকায় আতঙ্কের পরিবেশ (Bhangar)
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীমূলক কোনও কাজের উদ্দেশ্যেই এই বিস্ফোরক মজুত করা হয়েছিল।

আরও পড়ুন: RG Kar Case: আরজি কর কাণ্ডে ফের বড় পদক্ষেপ! ৪৮ ঘণ্টার মধ্যে নতুন সিট গঠন
তৃণমূল নেতা দাবি করেছেন
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তৃণমূল নেতা ফরিদ খান দাবি করেছেন, উদ্ধার হওয়া অস্ত্র বা বারুদের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙ্গড় থানার পুলিশ। রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে ঘটনাকে কেন্দ্র করে।



