Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হর্ষ দুবের বদলে ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেলেন KKR তারকা (Anukul Roy)।
ত্রিদেশীয় সিরিজে সুযোগ নাইট তারকার (Anukul Roy)
আইপিএল-এ ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন এই নাইট তারকা। শ্রীলঙ্কা সফরের ভারত ‘এ’ দলে হর্ষ দুবের বদলে জায়গা পেলেন নাইট অলরাউন্ডার অনুকূল রায়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি চলতি আইপিএল-এ নজর করেছেন। এবার তাঁকে দেখা যাবে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলতে (Anukul Roy)।
ত্রিদেশীয় এই সিরিজে অংশ নেবে ভারত শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের এ দল। এই সিরিজটি অনুষ্ঠিত হবে ৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত ডাম্বুলায়। হর্ষ দুবের জায়গায় নেওয়া হয়েছে অনুকূল রায়কে। এর কারণ হল হর্ষ দুবে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট এবং ওয়ানডে দলে ভারতের হয়ে প্রথমবার ডাক পেয়েছেন। আর তাঁর অনুপস্থিতিতেই ভাগ্য প্রসন্ন হল অনুকূল রায়ের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ পুরুষদের নির্বাচক কমিটি অনুকূল রায়কে ভারত-এ দলে অন্তর্ভুক্ত করেছে।’ এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন তিলক ভর্মা। সহ অধ্যায়কের দায়িত্ব সামলাবেন রিয়ান পরাগ। এর পাশাপাশি এই দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর দিকে বিশেষ নজর থাকবে কারণ ইতিমধ্যেই তাঁকে সিনিয়র দলে সুযোগ দেওয়ার জন্য দাবি উঠছে।
আরও পড়ুন: Sujit Bose: সুজিত বসুর বিরুদ্ধে ২ কোটির মানি ট্রেইল! আদালতে ইডি বনাম লুথরার তুমুল সংঘর্ষ
কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত দলে সুযোগ পাচ্ছেন অনুকূল রায়। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৮টি উইকেট। দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে দায়িত্ব পালন করছেন অনুকূল রায় (Anukul Roy)।


