Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কোয়াড বিদেশমন্ত্রীদের (Quad Meeting) বৈঠকের পর জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগী বলেন, তিনি খুশি যে কোয়াড দেশগুলো “মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক” বা এফওআইপি বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করছে। তাঁর মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে, তাই চারটি দেশের একসঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।
লক্ষ্যপূরণে বাস্তব সহযোগিতা (Quad Meeting)
তিনি আরও জানান, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের (Quad Meeting) দেশগুলোর নিজেদের শক্তি ও স্থিতিশীলতা বাড়ানো দরকার, যাতে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে পারে। কোয়াড সেই লক্ষ্য পূরণের জন্য যা বাস্তব সহযোগিতা দরকার, তাই করবে। এই বৈঠকে চারটি দেশ আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছে এবং জোর করে বা চাপ সৃষ্টি করে কোনও দেশ যেন একতরফাভাবে পরিস্থিতি বদল করতে না পারে, সে বিষয়ে সহমত পোষণ করেছে।

গুরুত্বপূর্ণ খনিজ ও অন্যান্য পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ
তাঁর কথায় উঠে আসে, গুরুত্বপূর্ণ খনিজ ও অন্যান্য পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগের কথা। এর পাশাপাশি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সাইবার কার্যকলাপ ও অপহরণের সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে। কোয়াডের চারটি দেশ উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে নিজেদের অবস্থান সম্পর্কে জানান দিয়েছে।

আরও পড়ুন: BJP Workers Death: বিজেপি করাই অপরাধ! কুরমাসায় খুন ১
তিনি মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তিনি সবশেষে নিরাপদ নৌ চলাচল ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব নিয়ে কথা বলেছেন।


