Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবারে কোন স্টকগুলি থেকে মিলতে পারে লাভ? জানালেন বিশেষজ্ঞরা (Stocks)।
নজরে এই কয়েকটি স্টক (Stocks)
স্টক মার্কেট এতটাই অনিশ্চিত একটা বিষয় যে যেকোন মুহূর্তে যেকোন খেলা ঘুরে যেতে পারে। যে অঙ্কে মনে হচ্ছে লাভের মুখ দেখা যাবে সেই অঙ্কই পাল্টে যায় ক্ষতির খতিয়ানে। আগে থেকে নিশ্চিত না হওয়া গেলেও কিছুটা বিশ্লেষণে আগাম আভাস পাওয়া যায় বিশ্লেষকদের কাছ থেকে (Stocks)।
চলতি সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে লগ্নিকারীরা বৃদ্ধির মুখ দেখছে। দুই সূচকের বেশ অনেকটাই বৃদ্ধি হয়েছে। তবে এখন লগ্নিকারীদের মধ্যে একটাই প্রশ্ন যে মঙ্গলবারে কি মঙ্গল হবে দালাল স্ট্রিটের? সেই নজর যেমন থাকবে মার্কেট খোলার সঙ্গে সঙ্গে তেমনই এই দিনের জন্য বিশেষজ্ঞরা বেছে দিচ্ছেন কয়েকটি স্টক। জেনে সেগুলো কী কী।
Eicher Motors Ltd
এই সংস্থার স্টকের দাম ৬.৪৫ শতাংশ বেড়েছে। জেক ব্রেক আউট বলা যায়। এই সংস্থার ব্যবসায়িক ফলাফলও বেশ ভাল আর সেই কারণে এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী লগ্নিকারীরা। সংস্থার যায় ১৬ শতাংশ বেড়ে হয়েছে ৬০৮০ টাকা। যা ইতিবাচক সেন্টিমেন্ট তৈরি করেছে মার্কেটে। এই সংস্থার স্টকের দাম ৭৪৫০ টাকা। এর টার্গেট প্রাইস ৭৫২০ এবং স্টপ লস: ৭৩৮০।

Adani Enterprises Ltd
সোমবারের ট্রেডিং সেশনে এই সংস্থা ৪.৭৭ শতাংশ বেড়ে ট্রেন্ড করেছে ৯২৩ কোটি টাকার। এর ফলে এই ষ্টোকে heavy institutional buying-এর ইঙ্গিত রয়েছে। এই সংস্থার স্টকের এই বৃদ্ধির পিছনে একদিকে যেমন রয়েছে আমেরিকায় আইনি জটিলতা কেটে যাওয়ায় লগ্নিকারীদের মধ্যে ভরসা ফিরেছে আর অপরিশোধিত তেলের দাম একটু কমায় ইনপুট কস্ট কমেছে। এই সংস্থার স্টকের দাম ২৮০০ টাকা। এর টার্গেট প্রাইস ২৮৫০ টাকা এবং স্টপ লস ২৭৫০।

আরও পড়ুন: Indian Railways: রেলের টেন্ডারের জল্পনার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ল তিন সংস্থার শেয়ার দর
Bajaj Finance
সোমবার এই সংস্থার দাম বেড়েছে ২.৯৯ শতাংশ। ফিন্যানশিয়াল সেক্টর তুলনামূলকভাবে ভাল ফল করার পিছনে রয়েছে ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেল প্রতি কমে যাওয়া। এতে ভারতে মুদ্রাস্ফীতি কমের আশঙ্কা রয়েছে। এই স্টকটি বেশ কয়েকদিন লো থেকে রিকোভারি করার চেষ্টা করছে আর সেই কারণে এই সংস্থার শেয়ার নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম ৯৫০ টাকা। এর টার্গেট প্রাইস ৯৮০ এবং স্টপ লস ৯৩০ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


