Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দেগঙ্গায় পাপের প্রায়শ্চিত্ত, আবাস যোজনার কাটমানির টাকা উপভোক্তাদের হাতে ফেরত দিয়ে প্রায়শ্চিত্তের কাজ শুরু করল তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যার স্বামী, বিজেপি নেতাদের কাছে দিলেন মুচলেকা। ঘটনাটি দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা ২ পঞ্চায়েতের গিলাবেড়িয়া ১৭১ নং বুথের (Deganga)।
কাটমানি ফেরতের দাবি (Deganga)
১৭১ নং বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মমতাজ বিবি, মমতাজ বিবির স্বামী মতিয়ার রহমান মোল্লা এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগ আবাস যোজনার ঘড়ের টাকা থেকে উপভোক্তাদের কাছ থেকে ৫, ৮, ১০ হাজার টাকা করে কাটমানি নেয় মতিয়ার রহমান মোল্লা এবং তার সাঙ্গপাঙ্গরা। রাজ্যে পালাবদলের পর কাটমানি ফেরতের দাবি তোলে বিজেপি।
আরও পড়ুন: Malda Crime: বিহারের আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় মদের ঠেকে দাপাদাপি, গ্রেফতার ২!
কাটমানি নেওয়ার অভিযোগ
মূলত স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে দেগঙ্গা থানায় পঞ্চায়েত সদস্য্যার স্বামী এবং অন্যান্যদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ জানান উপভোক্তারা। থানায় অভিযোগের খবর পেয়ে জেল যাত্রা থেকে বাঁচতে উপভোক্তাদাতের কাছ থেকে নেওয়া কাটমানি ফেরত দেওয়ার কাজ শুরু করল মতিয়ার ও তার সাঙ্গপাঙ্গরা।আগামী সাতদিনের মধ্যে সমস্ত উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দেওয়ার মুচলেকা দেন তৃণমূল নেতা।



