Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৩ বছর বয়সি এই স্পিনার নিজের জাতীয় দলে অভিষেকের দিনেই কেড়েছেন নজর (Manav Suthar)।
অভিষেকের পুরস্কার পেলেন মানব (Manav Suthar)
আফগানদের বিরুদ্ধে ৩০০ রানের বিরাট জয় তুলে নিয়েছে ভারত আর এই বড় ব্যবধানে জয়ের নেপথ্য নায়ক তরুণ স্পিনার মানব সুতার। এটা ছিল মানবের টেস্ট অভিষেক আর সেই অভিষেকেই সাত উইকেট নিয়ে উঠে এসেছেন শিরোনামে। সাত উইকেট নিয়ে তিনি একাধিক নজির গড়েছেন (Manav Suthar)।
রাজস্থানের এই স্পিনার সাত উইকেট নিয়ে নাম লিখিয়েছেন এলিট লিস্টে। এবার সেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। কাউন্টি ক্রিকেটে দল পেলেন মানব। বুধবার ওয়ারউইকশায়ার ক্লবের পক্ষ থেকে জানানো হয়েছে এই তরুণ তারকার যোগদানের খবর। দেশের মাটিতে ভাল পারফর্ম করার পর এবার ইংল্যান্ডের মাটিতে নজর কাড়ার চ্যালেঞ্জ।

২০২২ সালে পেশাদার ক্রিকেটার হিসেবে অভিষেক হয় মানবের। তারপর থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ৩০টি ম্যাচ। ২০২৪ সালে ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। এবার খেলবেন ইংল্যান্ডের মাটিতে। ১২ থেকে ১৫ জুন স্কারবরোতে ইয়র্কশায়ারের বিরুদ্ধে এবং ১৯ থেকে ২২ জুন টনটনে সমারসেটের বিরুদ্ধে মাঠে নামবেন। এর পরে আবার শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্ট।
আরও পড়ুন: POK Copter: পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ল পাক সেনার কপ্টার, নিহত ২১
এই সুযোগ পাওয়ার পর তরুণ এই স্পিনার বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুটো ম্যাচ খেলার জন্য আমি ওয়ারউইকশায়ারে যোগ দিয়েছি। এই মরশুমে দারুণ ছন্দে রয়েছে দল। আশা করি খেতাব জয়ের জন্য বড় অবদান রাখতে পারব।’ আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করার পর আসন্ন শ্রীলঙ্কা সফরেও তাঁর জায়গা পাকা। এমনটাই জানা যাচ্ছে যে তাঁকে নিয়ে দলের অনেক দূরের পরিকল্পনা রয়েছে। এর আগে গম্ভীর যে স্পিন বোলিংয়ে আরও বেশি করে নজর দিতে চাইছেন সেটাই জানা গেছিল। গম্ভীরের কথাতেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলেকে (Manav Suthar)।


