Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভায় ‘সই জাল’ মামলার তদন্তে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে। গত বৃহস্পতিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, আজ রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ CID র। পাশাপাশি, এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও ভবানী ভবনে ডেকে পাঠিয়েছে সিআইডি (Abhishek Banerjee)।
‘রেজোলিউশন বুক’ (Abhishek Banerjee)
সূত্রের খবর, আজ বেলা ১২টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার কয়েক ঘণ্টা পর, অর্থাৎ বেলা সাড়ে ৩টে নাগাদ কুণাল ঘোষকে হাজির হতে বলা হয়েছে। সূত্রের খবর, গত বৃহস্পতিবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের সময় অভিষেকের দেওয়া বেশ কিছু বয়ানে অসঙ্গতি মিলেছে। বিশেষ করে বিধানসভার বিরোধী দলনেতা ও অন্যান্য পদাধিকারী নির্বাচনের মে মাসের ওই সভার ‘রেজোলিউশন বুক’ বা কার্যবিবরণী খাতাটি কোথায়, তার সদুত্তর মেলেনি।
সাদা পাতায় সই কেন! (Abhishek Banerjee)
সূত্রের খবর, যে ৭০ জন বিধায়কের উপস্থিতি ও সই সম্বলিত খসড়া জমা দেওয়া হয়েছিল, তাঁদের অনেকেই ওই দিন উপস্থিত ছিলেন না। এমনকি বেশ কিছু সই ইংরেজি বড় হাতের অক্ষরে করা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে তীব্র সন্দেহ। সূত্রের খবর, একটি সাদা পাতায় সই করিয়ে নেওয়ার পিছনে বড় কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র কাজ করেছে। আজ প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে বলে ভবানী ভবন সূত্রে খবর।
আদালতের দ্বারস্থ অভিষেক! (Abhishek Banerjee)
গোয়েন্দা দপ্তরে হাজিরা দেওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং আজ সিআইডি অফিসে যাবেন। তবে সিআইডি-র জিজ্ঞাসাবাদের ভেতরের তথ্য কীভাবে সংবাদমাধ্যমে বাইরে চলে আসছে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
আরো পড়ুন: Bengaluru Child Murder: বেঙ্গালুরুতে ৬ বছরের শিশু খুন: মাকে গ্রেফতার, ৩ পুলিশকর্মী সাসপেন্ড
রাজ্য রাজনীতির নজর তুঙ্গে
সই জাল-কাণ্ডের রহস্য উন্মোচনে তৃণমূলের শীর্ষ স্তরের এই দুই নেতার আজকের জিজ্ঞাসাবাদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। রাজ্য রাজনীতির নজর এখন পুরোপুরি ভবানী ভবনের দিকে। ১১ টা ৪৩ মিনিটে ভবানী ভবনে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভার সই জালিয়াতি কান্ডে দ্বিতীয়বার হাজিরা দিলেন সিআইডি দপ্তরে।



