Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: মন্ত্রী হয়েছেন, কিন্তু জীবনযাত্রা আজও সাধারণ মানুষের মতোই। তিনি আর কেউ নন, শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ(Shankar Ghosh)। রবিবার সকাল আটটা থেকেই শুরু হয় তাঁর জনসংযোগ ও মানুষের সমস্যার সমাধানের কর্মসূচি। ‘সরাসরি শংকর’ নামে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন। অভিযোগকারীদের দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেত্রে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন।
মন্ত্রীর সরল জীবনযাত্রা(Shankar Ghosh)
এরপর জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে পড়েন মন্ত্রী(Shankar Ghosh)। সেই সময়ই দেখা যায় এক ব্যতিক্রমী ছবি। রাস্তার ধারের একটি সাধারণ দোকানের বেঞ্চে বসে ঘুগনি ও সেদ্ধ ডিম খেতে। মন্ত্রীর এই সরল জীবনযাত্রার ছবি দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল ও চর্চা শুরু হয় স্থানীয়দের মধ্যে।
সম্পূর্ণ ভিন্ন মেজাজে(Shankar Ghosh)
যেখানে সাধারণত মন্ত্রীদের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি, কড়া নিরাপত্তা এবং বড় হোটেলে দেখা যায়, সেখানে শংকর ঘোষকে(Shankar Ghosh) দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। সাধারণ মানুষের মতো রাস্তার পাশের দোকানে বসে খাবার খেতে এবং মানুষের সঙ্গে মিশে যেতে।
আরো পড়ুন: Wather Forecast: বর্ষা এলেও আপাতত স্বস্তি নেই দক্ষিণবঙ্গে, উত্তরে জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা
গুরুত্বপূর্ণ বৈঠক
এর আগে তিনি পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। বৈঠক শেষে একের পর এক কর্মসূচিতে যোগ দিলেও তাঁর সঙ্গে ছিল না কোনো বিলাসবহুল চার চাকার গাড়ির বহর। বরাবরের মতো সঙ্গী ছিল তাঁর বহুদিনের পুরনো ব্যক্তিগত স্কুটি।
আরো পড়ুন: Abhishek Banerjee: আজ ফের সিআইডি তলবে অভিষেক, ডাক পেলেন কুণাল ঘোষও


