Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার বাজার খোলার পরেই ব্যাপক লাভ দেখা গেছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের (Sensex and Nifty50)।
ব্যাপক উত্থান দুই সূচকের (Sensex and Nifty50)
গত সপ্তাহের থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল মার্কেটের ঘুরে দাঁড়ানোর। সোমবার সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে শুধু ঘুরে দাঁড়াল তাই নয় বরং বিপুল অঙ্কের বৃদ্ধি দেখা গেল শেয়ার মার্কেটে। প্রথম ট্রেডিং সেশনেই দুই বেঞ্চমার্ক ইনডেক্সের উত্থান ছিল চোখে পড়ার মত। এই বৃদ্ধি লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়েছে। এই ব্রডিহির কারণ হিসেবে একাধিক ফ্যাক্টর রয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা (Sensex and Nifty50)।
শেষ ক্লোসিংয়ের থেকে নিফটি৫০ ৩৬২ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ বেড়েছে এবং এই বৃদ্ধির কারণে এই সূচক রয়েছে ২৩,৯৮৫ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্স রয়েছে ৭৬,৭২৫ পয়েন্টে। এই সূচকের বৃদ্ধি হয়েছে ১.৫৯ শতাংশ বা ১১৯৭ পয়েন্ট। এর পাশাপাশি বিপুল বৃদ্ধি পেয়েছে বিএসই লিস্টেড স্টকগুলির সম্মিলিত মার্কেট ক্যাপ। এই ট্রেডিং সেশনে একাধিক ইনডেক্সই রয়েছে পজিটিভ। ১ শতাংশের বেশি বেড়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলি। তবে এই বাজারেও ডাউন রয়েছে নিফটি ফার্মা সেক্টর। জেনে নেওয়া যাক এই উত্থানের পিছনে কী কী কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
১) আমেরিকা-ইরান শান্তি চুক্তি: বাজারের এই বৃদ্ধির পিছনে ইরান এবং আমেরিকার সম্ভাব্য শান্তি চুক্তি অন্যতম কারণ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন দুই দেশের মধ্যে চূড়ান্ত হয়েছে চুক্তির কাঠামো। এর সঙ্গেই জড়িয়ে রয়েছে হরমুজ প্রণালী। এই প্রণালী পুরোপুরি খুলে গেলে গ্যাস এবং তেলের দামেও স্বস্তি মিলবে। আর এই সব কারণেই মার্কেটের এই উত্থান বলে মনে করছেন বিশ্লেষকরা (Sensex and Nifty50)।
আরও পড়ুন: Dooars Tourism: আজ শেষ দিন, কাল থেকে তিন মাসের জন্য বন্ধ ডুয়ার্স
২) তেলের দামে পতন: এই শান্তি চুক্তির কথা সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মার্কেটে অপরিশোধিত তেলের দাম কমেছে। বিগত কয়েক মাস ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ব্যারেল প্রতি এই তেলের দাম ১২০ ডলার পর্যন্ত পৌঁছে গেছিল। এই মুহূর্তে এই চাপ কমেছে আর সেই কারণে মার্কেটে ইতিবাচক প্রভাব পড়েছে। ব্রেন্ট ক্রুদের দাম নেমেছে ৮৫ ডলারের নীচে।
৩) বন্ড ইয়েল্ড কমেছে: এই ইতিবাচক সেন্টিমেন্টে তৈরি হওয়ার পিছনে আরেকটি কারণ হিসেবে চিহ্নিত করছে আমেরিকার সরকারি বন্ড ইয়েল্ড কম। সাধারণত এই বন্ড ইয়েল্ড কমলে বিনিয়োগকারীদের একাংশ ঝোঁকেন শেয়ার বাজারের দিকে। আর এর কারণে ইক্যুইটি বাজারে নতুন করে কেনাকাটার আগ্রহ বাড়ে। আর এই প্রভাবেই প্রথম ট্রেডিং সেশনে এই উত্থান বলে জানাচ্ছেন বিশ্লেষকরা (Sensex and Nifty50)।


