Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সেই কাঙ্খিত দিন, সেই কাঙ্খিত বাঁ পায়ের ম্যাজিক। দাপটের সঙ্গে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার (Argentina vs Algeria)।
জয়-যাত্রা শুরু মেসিদের (Argentina vs Algeria)
‘এ শহরে মেসি নেমে আসে’, যদিও কলকাতায় মেসির আসার স্মৃতি মোটেও সুখকর ছিল না তবে কলকাতায় যে মেসি ভক্তের সংখ্যা কম নয় সেটা সবাই জানে। বঙ্গে ক্ষমতা পাল্টে গেছে আর তার সঙ্গে পাল্টে গেছে নীল সাদা রঙের দাপট। গৈরিক সাজে সেজেছে বঙ্গ। কিন্তু বিশ্বকাপের মঞ্চে বজায় থাকল নীল সাদার দাপট আর সেই সৌজন্যে মেসি। একাই তিন গোল করে দলকে ম্যাচ জেতালেন (Argentina vs Algeria)।
এলেন, দেখলেন, গোল করলেন জয় ছিনিয়ে নিয়ে চলে গেলেন। বঙ্গ রাজনীতি তোলাপার হয়েছিল মেসি কাণ্ডে। মেসির মূর্তিও সরিয়ে ফেলা হয়েছে কিন্তু মেসির আসল মূর্তি যে বসানো রয়েছে লাখ লাখ সমর্থকদের মনের মধ্যে। তাঁরা রাত জেগেছে, জার্সি কিনেছে, আর্জেন্টিনা পতাকায় বাড়ি বা পাড়া সাজিয়েছেন আর সেই সমর্থকদের হতাশ করবেন ফুটবল রাজপুত্র? নো, নেভার! রাজনৈতিক নেতারা সেবার হতাশ করেছিলেন মেসিকে দেখার থেকে কিন্তু বিশ্বকাপের মঞ্চে মেসি আবার জ্বলে উঠলেন আর সমর্থকদের দিলেন নতুন ভোরের আলোর মত উজ্জ্বল উপহার।

আরও পড়ুন: Musoorie Murder: মুসৌরির হোমস্টেতে রহস্যজনক মৃত্যু, মৃত ২৭ বছরের আইটি কর্মী
এই ম্যাচের আগে স্পেন ম্যাচে কেপ ভার্দের লড়াই দেখে ফেলেছে গোটা বিশ্ব আর এরপর থেকেই যেন কিছুতেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছিল না। ফেলুদার বিখ্যাত সংলাপও হয়ত বিড়বিড় করছিলেন বঙ্গের সমর্থকরা। ‘আর নিশ্চিন্তে থাকা গেল না রে তোপসে’। স্পেনের ম্যাচ থেকে প্রেরণা নিয়ে আবারও অঘটন ঘটানোর স্বপ্ন বোনা আলজেরিয়ার। অঘটন একদিন হয় কিন্তু রোজ অঘটন ঘটতে পারে না আর সামনে মেসি থাকলে সেটার সম্ভাবনা নেই বললেই চলে। আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন তাঁদের স্বপ্নই থেকে গেল বাস্তব রূপ পেল না। আর সৌজন্যে মেসি। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আগাম হুঙ্কার ছেড়ে রাখলেন মারাদোনার ভাব শিষ্য। বয়স বেড়েছে সংখ্যার নিরিখে দক্ষতার নিরিখে আজও সেই তরুণ, যে বল নিয়ে বিপক্ষকে ঘোল খাইয়ে বল জড়িয়ে দিচ্ছেন তিন কাঠিতে (Argentina vs Algeria)।

৩-০ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ ঘিরে ক্যানসাস সিটিতে আগে থেকেই উৎসবের আমেজ ছিল। হাজার হাজার সমর্থক ভিড় জমিয়েছিলেন তাঁদের প্ৰিয় দলের সমর্থনে তবে সেটা ছিল আলজেরিয়ার। দলের দুরন্ত জয়ে র্যালি করে স্লোগান দিতে দিতে আনন্দের মেজাজে ফিরবেন ভাবলেও ফিরতে হল এক বুক হতাশা নিয়ে (Argentina vs Algeria)।
এবারের বিশ্বকাপ লিওনেল মেসির কাছে আর পাঁচটা বিশ্বকাপের মত না। টানা ছ’বার ফুটবলের মহা-আসরে এই মহা তারকা। কিন্তু প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন। যাঁর কাঁধেই শিরোপা রক্ষার বড় দায়িত্ব।
দেশের জার্সিতে ২০০তম ম্যাচে লিওনেল মেসি প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল আর তার কারণ ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় চোট। সেই জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শুরু থেকেই মাঠে নামালেন অধিনায়ককে তবে প্রস্তুতি ম্যাচেও মেসির সেই ঝলক দেখা গেছিল (Argentina vs Algeria)।
এই ম্যাচে স্কালোনির পরিকল্পনা ছিল স্পষ্ট, ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে থাকা। এখানে ডিফেন্স সেরা অস্ত্র নয় বরং আক্রমণ ছিল সেরা অস্ত্র। গোটা মাঠজুড়ে খেললেন আলজেরিয়ার বিরুদ্ধে একাই দাপিয়ে বেড়ালেন মেসি। আলজেরীয় ডিফেন্ডারের কড়া নজরবন্দি এড়াতে এক জায়গায় আটকে থাকেননি। কখনও মাঝমাঠে নেমে এসে খেললেন আবার কখনও আক্রমণভাগে উঠে ফাঁকা জায়গা খুঁজে নিয়েছেন। বল পায়ে পেলেই দেখা গিয়েছে ভিন্টেজ মেসির সেই চোরা গতি।
আরও পড়ুন: Iraq vs Norway: জোড়া গোলে অভিষেক হলান্ডের, ৪-১ ব্যবধানে ম্যাচ জয় নরওয়ের
প্রথম ১০ মিনিটেই যেন আসে নাটকীয় মুহূর্ত আর বাতিল হয় জোড়া গোল। আর্জেন্টিনা শিবিরে তখন উল্লাস পরিণত হয় হতাশায়। আবার আলজেরিয়ার একটি গোলও বাতিল হয়। সেই সময় আর্জেন্টিনার মধ্যে যে ছন্নছাড়া ভাব আসতে শুরু করেছিল সেটা দায়িত্ব নিয়ে কাটিয়ে দেন মেসি। একেই বোধহয় বলে দলকে সামনে থেকে নেতৃত্ব প্রদান। এক জোটে দলকে বেঁধে গোল করলেন মেসি। সেই মেসি তখন অপ্রতিরোধ্য, বিপক্ষের রক্ষণ তাঁর কাছে যেন বালির কেল্লা ইচ্ছেমত ভেঙে কুঁড়িয়ে আনলেন জয়ের মনি মানিক্য। গোলরক্ষক লুকা বুঝতেও পারলেন না মেসির বাঁ পায়ের জোরালো শট। ১৭ মিনিটে এই দৃষ্টিনন্দন গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আকাশি-সাদা জার্সিধারীরা। পিছিয়ে পড়লেও লড়াই থেকে পিছিয়ে আসেনি আলজেরিয়া। যদিও আর্জেন্টাইন ডিফেন্স ভাঙতে পারেনি তারা। ১-০ লিড নিয়ে বিরতিতে যান মেসি-মার্টিনেজরা (Argentina vs Algeria)।


