Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের সবচেয়ে দামি আম এবার স্থান (Ayodha Ram Mandir) পেল রাম মন্দিরে শ্রী রামের পায়ে। এই প্রথম অযোধ্যা রাম মন্দিরের ভগবান রামের উদ্দেশ্যে নিবেদন করা হলো জাপানের বিখ্যাত মিয়াজাকি আম। এই আমগুলির দাম লাখ টাকারও বেশি।
কত দাম আমের? (Ayodha Ram Mandir)
জানা গেছে এই আম এগ অব দ্যা সান বা মিয়াজাকির দাম প্রতি কেজিতে আড়াই থেকে তিন লক্ষ টাকা। শুধু তাই নয় এক একটি আমের দামও হতে পারে এক লক্ষ টাকা পর্যন্ত। তাই প্রথা মেনে প্রথমেই আমটিকে অর্পণ করা হয়েছিল প্রভু রামের পায়ে।
আরও পড়ুন: Singer Silajit: বাড়ি নিয়ে বিতর্কে শিলাজিৎ মজুমদার, উঠল আইনি জটিলতার অভিযোগ
দেশের মাটিতে বিদেশী আম
জাপান থেকে এই আমটিকে আনা হয়নি। তার বদলে অযোধ্যার মাটিতেই ফলানো হয়েছে এই আমটিকে। বহুমূল্য এই আমটির চারা রোপন করেছিলেন, ওম প্রকাশ সিং নামে অযোধ্যার এক কৃষক। দেশি হাওয়ায় বিদেশী জাতের আমটিকে থাকতে পারে কিনা সেই পরীক্ষায় সফল হয়েছেন ওই কৃষক। তাই প্রথম আমটি অর্পণ করা হয়েছে প্রভু রামের পায়ে।


