Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে এবার সম্পূর্ণ ভিন্ন মেজাজে পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস (WB Diwas)। অনুষ্ঠানে শামিল হতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই মেগা আয়োজনকে ঘিরেই বিতর্ক। প্রধানমন্ত্রীর ‘ব্যয় সংকোচন’-এর বার্তার উল্টো পথে রাজ্যের বিজেপি সরকার।

গঙ্গার বুকে ৪ কোটির ‘নৌকা সজ্জা’ (WB Diwas)
২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতার হাতবদল হয়েছে। নবান্নে এসেছে বিজেপি-র ডবল ইঞ্জিন সরকার। আর সেই পরিবর্তনের আবহেই এবার রাজ্যে মহাসমারোহে পালিত হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। ২০ জুন, শনিবার বিকেল সাড়ে পাঁচটায় কলকাতার গঙ্গাবক্ষে আয়োজন করা হয়েছে অভিনব কর্মসূচির, যার নাম দেওয়া হয়েছে ‘বন্দে যোগম’। গঙ্গার বুকে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি হবে এক মায়াবী পরিবেশ। আর কলকাতার আকাশে আলো ছড়াবে অন্তত ৩ হাজার ড্রোন। এই মেগা ইভেন্টের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সরকারের এই প্রথম বড় উদযাপনে খামতি রাখতে নারাজ শাসকদল বিজেপি।
আরও পড়ুন: Murshidabad: অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ সুতিতে গ্রেফতার যুবক
মুখ্যমন্ত্রী যখন এই উৎসবকে রাজ্যের গৌরব বলে ব্যাখ্যা করছেন, ঠিক তখনই এই বিপুল খরচের খতিয়ান নিয়ে তোপ দেগেছে বিরোধী শিবির। মনে করিয়ে দেওয়া হচ্ছে দিনকয়েক আগেই দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর বার্তা। যেখানে বিশ্বজুড়ে চলা যুদ্ধ পরিস্থিতি ও দেশের সংকটের কথা উল্লেখ করে তিনি সোনা না কেনা, বিদেশ যাত্রা এড়িয়ে চলা এবং বিশেষ ভাবে জ্বালানি বা তেল ব্যবহার কমানোর অনুরোধ জানিয়েছিলেন।

পশ্চিমবঙ্গ দিবসে ‘রাজকীয়’ অপচয়! (WB Diwas)
কিন্তু প্রধানমন্ত্রীর সেই ‘ব্যয় সংকোচন’-এর বার্তার ঠিক উল্টো ছবিই যেন ধরা পড়ছে কলকাতায় তাঁরই স্বাগত অনুষ্ঠানে। ‘বন্দে যোগম’ কর্মসূচির জন্য সুন্দরবন থেকে আনা হচ্ছে প্রায় ৫০০ বোট এবং লঞ্চ। আর এই বিপুল সংখ্যক জলযান চালাতে শুধুমাত্র ডিজেলই পুড়তে চলেছে প্রায় ৪ লক্ষ লিটার! বর্তমান বাজারদরে যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। স্রেফ একটা বিকালের ‘নৌকা সজ্জা’ আর উদযাপনে এই বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় কেন, তা নিয়েই এবার চড়ছে রাজনীতির পারদ।



