Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটপুজোর পর আকাশ কালো করে ঝমঝমিয়ে নামল (WB Weather Report) বৃষ্টি। ধুয়ে মুছে সঙ্গে করে নিয়ে গেল ভোটের উত্তাপ, রাস্তার ধুলো। খানিকটা শান্তিতে ঘুমোলেন সকলে। আজ সকালেও বিভিন্ন জেলায় টিপ্ টিপ্ বৃষ্টি হয়েছে। আকাশের মুখ ভার। মাঝে মাঝে বইছে ঠাণ্ডা ঝোড়ো হাওয়া। বৈশাখের এই লু-হীন দুপুর উপভোগ করছেন সকলে। কিন্তু এই পরিস্থিতি থাকবে ক’দিন?
ভারী বৃষ্টির সম্ভাবনা (WB Weather Report)
রাজ্যের আবহাওয়ায় ফের বদলের (WB Weather Report) ইঙ্গিত। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দফায় দফায় বৃষ্টি চলবে (WB Weather Report)
আগামী কয়েক দিন রাজ্যের দক্ষিণাংশে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। ১ মে থেকে ৫ মে পর্যন্ত প্রায় সব জেলাতেই দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। ফলে গরমের তীব্রতা কিছুটা কমলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে মনে করছেন আবহবিদেরা।
আরও পড়ুন: Kohinoor Hira: ফিরিয়ে দাও ভারতের কোহিনূর, সওয়াল তুললেন মামদানি
উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট বাড়ছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শনি ও রবিবার ওই সব এলাকায় দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।


