Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে বৈভব (Vaibhav Sooryavanshi)।
ভারতীয় দলে বৈভব যাত্রা (Vaibhav Sooryavanshi)
যে কোনও প্লেয়ারের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে অবদান রাখার। ভারতে ক্রিকেট নিয়ে চর্চা একটু বেশি হয় আর সেই কারণে যে কোনও ক্রিকেটারের স্বপ্ন থাকে সিনিয়র দলের হয়ে মাঠে নামা। এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে বৈভব সূর্যবংশীর। এবার সিনিয়র দলের জার্সি গায়ে মাঠে নামবেন ১৫ বছরের বৈভব (Vaibhav Sooryavanshi)।
মঙ্গলবার ভারতীয় দলের তরফ থেকে পোস্ট করা হয়েছে একটা ভিডিও। সেখানে বেশ নাটকীয় ভাব আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক হোটেল কর্মী বড় একটি বক্স-এ জার্সি নিয়ে বৈভবের ঘরের দরজায় টোকা দিচ্ছেন। সবথেকে কম বয়সে ভারতের হয়ে খেলার রেকর্ড গড়লেন এই তরুণ তুর্কি।

বৈভব দরজা খোলার পরে ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে বিছানার উপরে টিম ইন্ডিয়ার ‘৩’ লেখা জার্সিটি তুলে ধরে একরাশ বিস্ময় এবং তৃপ্তির সঙ্গে তাকিয়ে রয়েছেন এই বিস্ময় বালক। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আপনারা এতদিন ধরে যে মুহূর্তের অপেক্ষা করছিলেন, তা উপস্থিত। টিম ইন্ডিয়ার জার্সিতে এ বার বৈভব সূর্যবংশী। অসাধারণ মুহূর্তটির সাক্ষী থাকুন।’
আরও পড়ুন: Lionel Messi: উইঙ্গার থেকে গেম-মেকার, ভূমিকা পাল্টিয়ে লড়াই করার নাম মেসি
বৈভব নিজে বলেছেন, ‘যে দিনটার জন্য আমি অপেক্ষা করতাম, প্রথম ব্যাট হাতে তুলে নিয়েছিলাম, সেই মুহূর্ত উপস্থিত। স্বপ্ন সত্যি হলো। আমি ভাষায় এটা বর্ণনা করতে পারব না।’ আরও বলেন, ‘টি–শার্ট হাতে তুলে আমি আনন্দে হাসছিলাম। যা ভাবেননি, তাই যখন ঘটে, তখন অন্য রকম অনুভূতি হয়।’
এর আগে আইপিএল-এ দুরন্ত পারফর্ম করে নজর কেড়েছেন বৈভব। প্রাক্তন তারকা ক্রিকেটাররাও দাবি করেছেন তাঁকে সিনিয়র দলে সুযোগ দেওয়ার। এর মাঝেই ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড বৈভবকে নিয়ে রীতিমত সতর্ক করেছেন বাকিদের। এই কিংবদন্তি বাকিদের পরামর্শ দিয়েছেন যে বৈভবকে যাতে কেউ না ঘাঁটায়। এবার সিনিয়র ক্রিকেটে বৈভব ঝড় দেখার আশায় ক্রিকেট বিশ্ব (Vaibhav Sooryavanshi)।


