Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নদীয়ার নাকাশিপাড়ায় সরকারি খাস জমি দখল, মূল্যবান গাছ কেটে বিক্রি এবং মাটি পাচারের অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে (Nadia)।

অভিযোগে বলা হয়েছে (Nadia)
নাকাশিপাড়া মৌজার প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ দখল, গাছ কাটা এবং বিপুল পরিমাণ মাটি বিক্রি করা হয়েছে, যার ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। এই জমি এক সময়ে খৈতান কোম্পানির লিজ নেওয়া ছিল, কিন্তু ২০২০ সালে লিজের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ (Nadia)
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে তাঁদের মারধর, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই কৃষ্ণনগর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হন তাঁরা।

আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
অভিযোগকারীদের আইনজীবী আদালতের কাছে এফআইআর নথিভুক্ত করে নিরপেক্ষ তদন্ত, পুলিশি অনুসন্ধান এবং সংশ্লিষ্ট থানার রিপোর্ট তলবের আবেদন



