Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সমগ্র রাজ্যে জুড়ে চলছে ডিম থেরাপি।প্রথম শুরু হয়েছিল সোনারপুর এলাকায় (Canning Egg Protest)। সেখানে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জীকে ডিম ছোড়া হয়েছিল।পরবর্তী সময় যত দিন গড়িয়েছে ততই এই ডিম থেরাপি বৃদ্ধি পেয়েছে রাজ্য জুড়ে।এমনকি চোর স্লোগানের পাশাপাশি তৃণমূলের একাধিক ছোট বড় মাঝারী নেতাকে ডিম থেরাপি করছেন একদা তৃণমূল নেতা নেত্রীদের দ্বারা আক্রান্ত রাজ্যের মানুষজন।রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শুক্রবার ক্যানিংয়ে শুরু হল ডিম থেরাপি। এদিন তৃণমূল পরিচালিত এক পঞ্চায়েত উপপ্রধানকে ডিম ছুড়ে প্রতিবাদ জানায় আক্রান্ত মানুষজন।

তোলাবাজি মূল কারণ কী ? (Canning Egg Protest)
উল্লেখ্য ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েত। পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল তৃণমূল সভাপতি ইন্দ্রজিত সরদার। এলাকায় রাহাজানি,নারী নির্যাতন,তোলাবাজি,মারধর,হুমকি,সম্পতি দখল,বাড়িঘর লুঠপাট,অগ্নি সংযোগ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।তৃণমূল কংগ্রেস শাসনকালে এলাকার ডন হিসাবে দাপিয়ে বেড়িয়েছিলেন। এমনকি বিলাস বহুল গাড়ি দাবী ফোন ব্যবহার করার ও অভিযোগ রয়েছে একদা দরিদ্র এই উপপ্রধানের বিরুদ্ধে। ইদানিং বিশাল ভাবে ফুলে ফেঁপে উঠেছিলেন। অভিযোগ ফুলে ফেঁপে ওঠার পিছনে তোলাবাজি মূল কারণ বলে দাবী এলাকার মানুষের।
ডিম ছুড়ে মারা হয় (Canning Egg Protest)
উল্লেখ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হতেই উধাও হয়ে গিয়েছিল উপ প্রধান ইন্দ্রজিত। পরবর্তী সময়ে সুত্র মারফত খবর পেয়ে তৃণমূল উপপ্রধান কে কলকাতা থেকে বৃহষ্পতিবার গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।শুক্রবার এমন খবর এলাকায় চাউর হতেই বিগত দিনে আক্রান্ত মানুষজন ডিম নিয়ে ক্যানিং থানা চত্বরে হাজীর হয়। ধৃত তৃণমূল নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়ার জন্য পুলিশ গাড়িতে তুলছিল, ঠিক সেই সময় ধৃত তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেয় আক্রান্ত মানুষজন। পাশাপাশি ডিম ছুড়ে মারা হয়।

অসিত মন্ডল জানিয়েছেন (Canning Egg Protest)
ঘটনা প্রসঙ্গে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সম্পাদক অসিত মন্ডল জানিয়েছেন, ‘দীর্ঘ প্রায় দেড় দশকে তৃণমূলের অত্যাচারে জর্জরিত সাধারণ মানুষজন। এই ইন্দ্রজিত সরদার এলাকার ত্রাস। এমনকি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের ডান হাত।ভোট পরবর্তী সময়ে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ গ্রেফতার করেছে। আমরা চাই আইনত শাস্তি হোক। পাশাপাশি ডিম থেরাপি চলুক। সেটাই আজকে হয়েছে। কারণ বিজেপি কোনদিনও সন্ত্রাস বা মারামারির রাজনীতিতে বিশ্বাসী নয়।

’
আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
ঠিকাদার জানিয়েছে
অন্যদিকে জনৈক এক ঠিকাদার জানিয়েছে ,ইটখোলা এলাকায় কাজ করতে হলে ২০ থেকে ৩০ শতাংশ কমিশন অগ্রিম দিতে হতো উপপ্রধান ইন্দ্রজিত সরদার কে। তা না হলে লাগামছাড়া অত্যাচার করতো। এমনকি কাজ বন্ধ করে দিতো। পুলিশ ধরেছে জানতে পেরে ডিম নিয়ে অভ্যর্থনা জানাতে এসেছিলাম তৃণমূলের চোর কে।



