Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহগুলির অবস্থান (Venus Transit 2026) পরিবর্তনের বিশেষ প্রভাব মানুষের জীবনেও পড়তে পারে বলে মনে করা হয়। সেই তালিকায় শুক্র গ্রহের গুরুত্ব অনেক বেশি। প্রেম, সম্পর্ক, সৌন্দর্য, বিলাসিতা ও আর্থিক সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত এই গ্রহ আগামী জুলাই মাসের শুরুতে এক বিশেষ পরিবর্তনের পথে এগোচ্ছে। বৈদিক জ্যোতিষের হিসাব অনুযায়ী, একই সময়ে শুক্র নিজের রাশি ও নক্ষত্রের অবস্থান বদল করবে।
একাধিক রাশির জীবনে ইতিবাচক প্রভাব (Venus Transit 2026)
জ্যোতিষীদের মতে, এই পরিবর্তনের ফলে একাধিক রাশির জীবনে ইতিবাচক প্রভাব দেখা দিতে পারে। বিশেষ করে ৫টি রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে পারে বলে দাবি করা হচ্ছে। যদিও এই সমস্ত তথ্য জ্যোতিষ ও বিশ্বাসভিত্তিক, এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
কোন কোন রাশির ভাগ্য বদল? (Venus Transit 2026)
বৃষ রাশির জাতকদের জন্য আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে এবং আর্থিক দিক থেকেও উন্নতির ইঙ্গিত মিলতে পারে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকার কথাও বলা হচ্ছে।
মিথুন রাশির ক্ষেত্রে চাকরি ও ব্যবসায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির নতুন রাস্তা খুলতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রেও সুখবর আসতে পারে।
সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি ও নতুন দায়িত্ব পাওয়ার যোগ তৈরি হতে পারে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
তুলা রাশির জন্য শুক্রের এই পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ শুক্র এই রাশির অধিপতি। দাম্পত্য সুখ, সম্পত্তি বা নতুন কিছু কেনার ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে বলে জ্যোতিষীরা মনে করছেন।
মীন রাশির জাতকদের ভাগ্যের সহায়তা পাওয়ার সময় আসতে পারে। কর্মজীবনে উন্নতি, পদোন্নতি ও আর্থিক স্থিতিশীলতার যোগ তৈরি হতে পারে।
আরও পড়ুন: TMC Leader Arrest: হেলমেট পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হল ‘দাতা লালন’কে, আদালত চত্বরে বিক্ষোভ-ডিমবৃষ্টি!
জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী, এই সময়টি অনেকের জীবনে পরিবর্তনের বার্তা আনতে পারে।


