Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার রাত প্রায় আটটা নাগাদ নাগরাকাটা ব্লকের সুখানী বস্তিতে নাগরাকাটা বিট অফিসের উল্টো দিকে রাজেন্দ্র কুমার শায়ের বাড়ির দোতলা থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি কিং কোবরা সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় (Nagrakata)।

সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য (Nagrakata)
জানা গেছে, বাড়ির সদস্যরা একতলায় চা পান করার পর দোতলায় উঠতে গেলে সিঁড়ির ওপর গুটিসুটি মেরে বসে থাকা বিশাল আকৃতির একটি কিং কোবরাকে দেখতে পান। সাপটি হিসহিস শব্দ করতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সর্পপ্রেমী ঘটনাস্থলে যায় (Nagrakata)
খবর পেয়ে সর্পপ্রেমী সৈয়দ নঈম বাবুন ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হলেও সময়মতো সাপটি উদ্ধার হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।



