Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু (Aamir Khan Marriage) করলেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে রবিবার, ৫ জুলাই, একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করেছেন তিনি। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে বাড়িতেই রেজিস্ট্রি বিয়ের পথ বেছে নিয়েছেন এই তারকা জুটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
পুনর্মিলন থেকে বন্ধুত্ব (Aamir Khan Marriage)
আমির ও গৌরীর পরিচয় (Aamir Khan Marriage) আজকের নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম দেখা হলেও, সময়ের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমিরের এক আত্মীয়ের মাধ্যমে আবার যোগাযোগ হয় দু’জনের। সেই পুনর্মিলন থেকেই শুরু হয় বন্ধুত্ব, আর ধীরে ধীরে সেই সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়।
আরও পড়ুন: Ketan Agarwal Death: নাতির মৃত্যুর শোক সইতে পারলেন না, প্রয়াত কেতন আগরওয়ালের ঠাকুরদা
এর আগে এক সাক্ষাৎকারে আমির (Aamir Khan Marriage) জানিয়েছিলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি আর নতুন করে প্রেম খুঁজে পাবেন বলে ভাবেননি। ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পরই গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ক নতুন অর্থ পায়। অভিনেতার কথায়, গৌরীর সঙ্গে তিনি মানসিক শান্তি ও স্থিরতা খুঁজে পেয়েছেন।
প্রকাশ্যে প্রেম
২০২৫ সালের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবার প্রকাশ্যে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা জানান আমির। পরে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। গৌরীও জানিয়েছিলেন, তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি ভদ্র, যত্নশীল এবং মানবিক। সেই কথার জবাবে আমির মজার ছলে বলেছিলেন, “সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত আমাকেই বেছে নিলে!”
বর্তমানে গৌরী আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত। এর আগে তিনি বেঙ্গালুরুর একটি পরিচিত স্যালন সংস্থায় কাজ করতেন। আগের সম্পর্ক থেকে তাঁর একটি ছেলে রয়েছে। অন্যদিকে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে দুই সন্তান-জুনায়েদ ও ইরা খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তাঁর ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও কিরণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির এবং দু’জনে মিলে ছেলের দায়িত্ব পালন করছেন।


