Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পহেলগাম সন্ত্রাসী হামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে লস্কর-ই-তইবার (LeT) প্রধান হাফিজ সইদকে অভিযুক্ত করেছে(Pahalgam Hafiz Saeed)। সংস্থার দাবি, সইদকে ব্যক্তিগতভাবে এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও তার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর প্রধান হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
বিভিন্ন ধারায় সইদের বিরুদ্ধে মামলা (Pahalgam Hafiz Saeed)
এনআইএর অভিযোগ, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA)-এর বিভিন্ন ধারায় সইদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, পাকিস্তানে বসে তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্রে জড়িত ছিলেন এবং ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে হওয়া জঙ্গি হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই হামলায় ২৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় বাসিন্দা। সাম্প্রতিক বছরগুলিতে জম্মু ও কাশ্মীরে এটি অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে এনআইএ। সংস্থা জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে দাখিল হওয়া মূল চার্জশিটে সাতজন অভিযুক্তের নাম ছিল। সেখানে লস্কর-ই-তইবা, টিআরএফ, লস্করের শীর্ষ হ্যান্ডলার সাজিদ জাট, অপারেশন ‘মহাদেব’-এ নিহত তিন পাকিস্তানি জঙ্গি এবং দুই কাশ্মীরি সহযোগীর নাম অন্তর্ভুক্ত করা হয়। তদন্তে দাবি করা হয়, হামলার দায় স্বীকার এবং পরে তা অস্বীকার করে টিআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত দুটি বার্তার উৎস পাকিস্তানে শনাক্ত করা হয়েছে।
এনআইএ জানিয়েছে, পাকিস্তানের মদতে এই হামলার সম্পূর্ণ ষড়যন্ত্র উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে(Pahalgam Hafiz Saeed)।
আরও পড়ুন: Sri Lanka Prison Riot: শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫, আহত শতাধিক
উল্লেখযোগ্যভাবে, হাফিজ সইদের বিরুদ্ধে এর আগেও একাধিক জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে(Pahalgam Hafiz Saeed)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০০ সালের লালকেল্লা হামলা, ২০০৮ সালের রামপুর সিআরপিএফ ক্যাম্প হামলা, ২৬/১১ মুম্বই হামলা এবং ২০১৫ সালে জম্মু ও কাশ্মীরের উধমপুরে বিএসএফ কনভয়ে হামলার ঘটনাতেও তাঁর নাম উঠে এসেছে।



