Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের সাগরদীঘি থানার বাড়ালা এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Sagardighi)। পরিবারের অভিযোগ, মামার হাতেই খুন হয়েছে ওই শিশু। মৃতের নাম আব্দুর রায়হান (৩)। ঘটনায় অভিযুক্ত ইসরাইল শেখের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে (Sagardighi)
মঙ্গলবার আব্দুর রায়হানকে নিয়ে তার মা আলিমুন খাতুন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বাড়ালায় আসেন। অভিযোগ, ইসরাইল শেখ আচমকা শিশুটিকে তুলে আছাড় মারেন এবং পরে গলায় পা চেপে ধরেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি।
জাহানারা খাতুনের অভিযোগ (Sagardighi)
মৃত শিশুর দিদি জাহানারা খাতুনের অভিযোগ, মায়ের সামনেই শিশুটিকে নির্মমভাবে আছাড় মেরে হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি তিনি মৃত শিশুর মায়ের বিরুদ্ধেও অভিযোগ তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।
আরও পড়ুন: BJP MLA Dilip Ghosh: তৃণমূল তোমার বাপ আর বিজেপি তোমার সৎ বাপ: দিলীপ ঘোষ
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কী কারণে এই ঘটনা ঘটল এবং এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।



