Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আজ যাচ্ছেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেবেন তিনি। পাশাপাশি ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেবেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কেও মতামত জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া (Adhir Chowdhury)
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। সেই ধারাবাহিকতায় আজ অধীর চৌধুরীর এই সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অধীর চৌধুরী বলেন (Adhir Chowdhury)
পরিবারের সঙ্গে সাক্ষাতের পর অধীর চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার তদন্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে পারেন বলে কংগ্রেস সূত্রে ইঙ্গিত মিলেছে।
ছেলের মৃত্যুতে দুঃখিত নন মা (Adhir Chowdhury)
ছেলের মৃত্যুর খবর পুলিশের কাছ থেকে পেয়েছেন মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের মা। ছেলের মৃত্যুতে দুঃখিত নন তিনি। বলেন, ‘বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে মরেছে। ও তেমন মরেছে। আমার একদম দুঃখ নেই।’ স্পষ্ট জানালেন, ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না। পুলিশ যা করার করুক। ও যা কর্ম করেছে, তাতেই মৃত্যু হয়েছে। ওর মৃতদেহ আনার কেউ নেই। দেখার কেউ নেই।

আরও পড়ুন: Shapoor Zadran Death: আফগান ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত প্রাক্তন পেসার শাপুর জাদরান
পুলিশ সূত্রে খবর
প্রভাস মণ্ডলকে জেরা করেই বাকি অভিযুক্তদের হদিস মিলেছিল। তবে মৃত যুবক বারবার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল বলেও অভিযোগ। যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।



