Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের বিএনপি সরকার বিদেশমন্ত্রকে বড় ধরনের রদবদলের প্রস্তুতি নিচ্ছে। এই পরিবর্তনের অংশ হিসেবে বর্তমান বিদেশসচিব আসাদ আলম সিয়ামকে ভারতের পরবর্তী বাংলাদেশি হাইকমিশনার হিসেবে নিয়োগ করা হতে পারে(Bangladesh New High Commissioner)। প্রথম আলো-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের বিদেশমন্ত্রকে বড় রদবদল (Bangladesh New High Commissioner)
প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লিতে বর্তমানে দায়িত্বে থাকা হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানো হতে পারে। একই সঙ্গে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি এবং লন্ডনে নতুন হাইকমিশনার নিয়োগেরও পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই রদবদলের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন অন্তর্বর্তী সরকারের সময় বিদেশসচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকার বিদেশমন্ত্রকে একাধিক পরিবর্তন শুরু করে। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে এবং গত দুই মাসে বিভিন্ন দেশে তিনজন ক্যারিয়ার কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, ভারতও সম্প্রতি ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগ করেছে। পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত হাইকমিশনারের পদকে প্রোটোকল অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে, যা দুই দেশের সম্পর্কের গুরুত্বের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে(Bangladesh New High Commissioner)।
আরও পড়ুন: Pune building collapse: পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ে বহুতলে ধস, অন্তত ১৫ জন আটকে থাকার আশঙ্কা
বিশ্লেষকদের মতে, উভয় দেশের এই কূটনৈতিক পরিবর্তন ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও গতিশীল করার প্রচেষ্টারই অংশ(Bangladesh New High Commissioner)। দ্বিপাক্ষিক বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই এর অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।



