Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সিপিএম এর ডেপুটেশানকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার কোতুলপুরে , সিপিএম কর্মীদের দলীয় কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদের, পুলিশ ও বিজেপি নেতাদের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত সিপিএম নেতৃত্ব (Kotulpur)।

কর্মীদের উদ্ধার করে (Kotulpur)
বিডিও অফিসে সিপিএম এর ডেপুটেশানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুরে। ডেপুটেশন দিতে যাওয়ার আগে সিপিএম এর দলীয় কার্যালয়েই সিপিএম নেতা ও কর্মীদের ঘেরাও করে রাখলেন বিজেপি কর্মীরা। পরে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ও স্থানীয় বিজেপি নেতৃত্ব সিপিএম এর দলীয় কার্যালয়ে গিয়ে সিপিএম নেতা ও কর্মীদের উদ্ধার করে।
অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান (Kotulpur)
সকলকে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান সহ বিভিন্ন ইস্যুতে আজ বাঁকুড়ার কোতুলপুরে বিডিও অফিসে ডেপুটেশান দেওয়ার কথা ছিল সিপিএম এর। সেই ডেপুটেশান দিতে যাওয়ার আগে কোতুলপুরের সিপিএম কার্যালয়ে দলের নেতা ও কর্মীরা জমায়েত করে প্রয়াত জ্যোতি বসুর জন্মদিন পালন করছিলেন।

কোতুলপুর থানার পুলিশ (Kotulpur)
সেই সময় আচমকাই বেশ কিছু বিজেপি কর্মী সিপিএম এর দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেশ কিছুক্ষণ পরে সিপিএম এর দলীয় কার্যালয়ে হাজির হন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কোতুলপুর থানার পুলিশ।
চাননি সিপিএম নেতৃত্ব
তাঁরাই বিজেপির বিক্ষোভকারীদের সরিয়ে সিপিএম নেতা কর্মীদের ঘেরাওমুক্ত করেন। বিজেপি নেতৃত্বের দাবি মাত্র কয়েকমাস আগেই নতুন সরকার গঠিত হয়েছে। তার মাঝেই মানুষকে ভুল বুঝিয়ে সিপিএম পথে নামার চেষ্টা করাতেই তাঁদের জনরোষের মুখে পড়তে হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি সিপিএম নেতৃত্ব।



