Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালবাজার মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতে (Malbazar)। বিজেপি কর্মী-সমর্থকদের ফর্ম বিডিও দপ্তরে না পাঠিয়ে আটকে রাখার অভিযোগ তুলে পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখান একদল গ্রামবাসী। বিক্ষোভের মুখে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের প্রধান সুনিতা মুন্ডাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে।

ঠিক কী অভিযোগ স্থানীয় বিজেপি সমর্থকদের? (Malbazar)
স্থানীয় বিজেপি সমর্থকদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য জমা দেওয়া আবেদনপত্রগুলির মধ্যে শুধুমাত্র বিজেপি কর্মী-সমর্থকদের ফর্মগুলিই বেছে বেছে আটকে রাখা হয়েছে। অভিযোগ, সেগুলি বিডিও দপ্তরে না পাঠিয়ে পঞ্চায়েত কার্যালয়েই ফেলে রাখা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে পঞ্চায়েত অফিসে চড়াও হন ক্ষুব্ধ গ্রামবাসীরা।
বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের (Malbazar)
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজিত জনতা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সুনিতা মুন্ডাকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের সুবিধা না পৌঁছালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

আরও পড়ুন: Maharashtra: বন্যার জলে ভেসে গেল ৩ হাজার এলপিজি সিলিন্ডার
অভিযোগ অস্বীকার প্রধানের (Malbazar)
সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা মুন্ডা। তিনি জানান, “আবেদনপত্র বিডিও দপ্তরে পাঠানোর দায়িত্ব আমার নয়। উপভোক্তাদের তালিকা তৈরির কাজ করেছেন দপ্তরের কর্মী এবং বিডিও দপ্তরের আধিকারিকরা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”



