Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্তমান সময়ে জাল নোটের সমস্যা শুধু (Fake 50 Rupee Note) বড় অঙ্কের টাকার মধ্যেই সীমাবদ্ধ নেই। এতদিন সাধারণ মানুষের ধারণা ছিল, মূলত ৫০০ বা ২০০০ টাকার নোটই বেশি জাল হয়। কিন্তু এখন ৫০ টাকার নোট নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। কারণ, কম মূল্যের নোট হওয়ায় অনেকেই তা ভালো করে পরীক্ষা না করেই গ্রহণ করেন। আর সেই সুযোগই কাজে লাগাচ্ছে জাল নোট চক্র।
গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত (Fake 50 Rupee Note)
বিশেষজ্ঞদের মতে, ছোট অঙ্কের নোট হাতে পাওয়ার (Fake 50 Rupee Note) সময়ও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত। প্রথমেই নোটটি আলোর সামনে ধরলে নিচের বাম দিকে থাকা ‘৫০’ সংখ্যাটি স্পষ্ট দেখা যাবে। এটি আসল নোটের অন্যতম নিরাপত্তা বৈশিষ্ট্য।
নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি পরিষ্কার ও নিখুঁতভাবে ছাপা থাকবে। পিছনের দিকে থাকবে হাম্পির ঐতিহাসিক স্থাপত্যের ছবি, যা ৫০ টাকার নোটের অন্যতম পরিচয়। এছাড়াও ডান দিকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর এবং সরকারি প্রতীক থাকবে।

নোটের উপরের ও নিচের অংশে থাকা সিরিয়াল (Fake 50 Rupee Note) নম্বরও ভালো করে মিলিয়ে দেখা উচিত। পাশাপাশি অশোক স্তম্ভের প্রতীক এবং দেবনাগরী লিপিতে লেখা টাকার মূল্যমানও আসল নোটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
অনেকেই মনে করেন, মাত্র ৫০ টাকার নোট জাল করে লাভ নেই। কিন্তু বাস্তবে কম মূল্যের নোট মানুষ খুব একটা যাচাই করেন না বলেই এগুলি সহজে বাজারে ছড়িয়ে দেওয়া যায়। তাই যে কোনও নগদ লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য একবার দেখে নেওয়া অভ্যাসে পরিণত করা প্রয়োজন।
আরও পড়ুন: Kolkata Rain: কলকাতায়-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
সচেতন থাকাই সবচেয়ে নিরাপদ উপায়
সামান্য সতর্কতাই আপনাকে জাল নোটের ফাঁদ থেকে রক্ষা করতে পারে। তাই ছোট নোট বলেই অবহেলা নয়, প্রতিটি নোট গ্রহণের আগে সচেতন থাকাই সবচেয়ে নিরাপদ উপায়।


