Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রাম চরণ (Ram Charan) বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর কব্জির অস্ত্রোপচার চলছে। শুটিং চলাকালীন হাতে গুরুতর চোট পেলেও তিনি তখন চিকিৎসার জন্য কাজ থামাতে চাননি। বরং ছবির শুটিং শেষ করার পরই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন, যাতে প্রযোজনা বা ছবির কাজে কোনও সমস্যা না হয়।
চিকিৎসকদের পরামর্শ (Ram Charan)
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার তিনি অস্ত্রোপচার (Ram Charan) করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটি অর্থোপেডিক চিকিৎসার জন্য সুপরিচিত বলেই জানা গিয়েছে। অস্ত্রোপচারের সময় অভিনেতার পাশে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বাবা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি কোয়েম্বাটুরে পৌঁছে তাঁর পাশে আছেন।
অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন রাম চরণ। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও শুটিংয়ে ফিরবেন বলে আশাবাদী তাঁর অনুরাগীরা। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অসংখ্য ভক্ত।


