Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: হাইকোর্টে সাময়িক স্বস্তি প্রাক্তন তৃণমূল বিধায়ক (Atin Ghosh) এবং কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের। মামলা বিচারাধীন থাকাকালীন অতীন ঘোষের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ‘রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরের দিনই তড়িঘড়ি গ্রেফতার করছে পুলিশ! প্রশাসন কেন আদালতের উপর আস্থা রাখতে পারছে না?’- কড়া পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।
পুলিশের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অতীন ঘোষ (Atin Ghosh)
হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন প্রাক্তন তৃণমূল (Atin Ghosh) বিধায়ক তথা কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশের ওই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে এবং আগাম জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন অতীন ঘোষ।
আরও পড়ুন: Ram Charan: হাসপাতালে ভর্তি রামচরণ, কী হল অভিনেতার?
অতীন ঘোষের আগাম জামিনের আবেদনের মামলায় সোমবার (Atin Ghosh) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিলেন, এই মামলা বিচারাধীন থাকাকালীন অতীন ঘোষের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্ৰেফতার করা যাবে না। এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী কল্লোল মণ্ডলের উদ্দেশ্যে বিচারপতি ঘোষ তাঁর পর্যবেক্ষণে বলেন, মামলাকারীকে কোনও ভাবেই গ্ৰেফতার করা যাবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরের দিনই পুলিশ গ্ৰেফতার করে নিয়েছে। তার উত্তরে রাজ্যের আইনজীবী আদালতকে আশ্বস্ত করে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে। তবে মামলা বিচারাধীন থাকাকালীন যাতে কোনও কড়া পদক্ষেপ করা না হয়, সেই বিষয়ে পুলিশকে আরও একবার নির্দেশ দেওয়া হবে।
আরও পড়ুন: Dhanush: অভিনয় ছেড়ে রাজনীতিতে ধনুষ?
এদিন শুনানিতে অন্য একটি মামলাতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, পুলিশ কেন আদালতের উপর আস্থা রাখতে পারছে না? তার উত্তরে রাজ্যের আইনজীবী কল্লোল মণ্ডল বলেন, বিচারাধীন এবং আদালতের অন্তর্বর্তী নির্দেশ থাকা মামলা গুলোতে যাতে পুলিশ কোনও রকম কড়া পদক্ষেপ না করে, তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও একবার নির্দেশ দেওয়া হবে। এরপরই মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি ঘোষ। আগামীকাল তথা মঙ্গলবার অতীন ঘোষের আগাম জামিনের আবেদনের মামলার শুনানি হতে পারে।


