Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফের ভারোত্তোলনে পদক ভারতের। গ্লাসগো কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) ভারতের ঝুলিতে এল পঞ্চম পদক। রুপো পেলেন ২৩ বছর বয়সি ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব। মহিলাদের ৫৩ কেজি বিভাগে নাইজেরিয়ার ওনোমে দিদিহের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রুপো জিতলেন তিনি।
জ্ঞানেশ্বরীর পারফরম্যান্স (Commonwealth Games 2026)
চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) জ্ঞানেশ্বরীর পারফরম্যান্স ছিল অত্যন্ত নজর কাড়া। স্ন্যাচ বিভাগে তিনি যেভাবে একঝোঁকে ৮৮ কেজি ওজন তুলে ফেলেন, তাতে মনে হয়েছিল ৯০ কেজি হলেও তাঁর কোনো সমস্যা হতো না। তবে নাইজেরিয়ার ওনোমে দিদিহ তাঁর এই প্রচেষ্টার জবাবে ৯৩ কেজি ওজন তুলে এই বিভাগে নতুন রেকর্ড গড়েন। এরপর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে জ্ঞানেশ্বরী ১০৩ কেজি, ১০৪ কেজি এবং অত্যন্ত সহজে ১১১ কেজি ওজন তুলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেন। ওনোমে দিদিহ ১১০ কেজি তুললেও, সব মিলিয়ে সামান্য ব্যবধানে সোনা হাতছাড়া হয়। শেষ পর্যন্ত রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জ্ঞানেশ্বরীকে।

আরও পড়ুন: East Bengal: আরও শক্তিশালী হল লাল-হলুদ, ইস্টবেঙ্গলে অস্ট্রেলিয়ান অ্যাটাকার
ভারতের পদক জয় (Commonwealth Games 2026)
চলতি কমনওয়েলথ গেমসে ভারত যে পাঁচটি পদক জিতেছে, তার প্রতিটিই এসেছে ভারোত্তোলন বিভাগ থেকে। জ্ঞানেশ্বরীর হাত ধরে এল পঞ্চম পদক। এর আগে মীরাবাই চানু, ঋষিকান্ত সিং, রাজা মুথুপান্ডি এবং প্যারা পাওয়ারলিফটিংয়ের হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতে ঝান্ডু কুমার দেশের হয়ে পদক জয় করেছিলেন। এই সাফল্যের সুবাদে পদক তালিকায় ভারত বর্তমানে অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে, ১৭টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ সহ মোট ৪০টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।



