Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার (Jaish Terrorist Arrested) সম্ভাব্য ষড়যন্ত্রের অভিযোগে বর্ধমান থেকে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তদন্তকারী সূত্রের দাবি, ধৃতের সঙ্গে জম্মু ও কাশ্মীরভিত্তিক জঙ্গি নেটওয়ার্কের সম্ভাব্য যোগাযোগের সূত্র মিলেছে। এখন প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ফোর্স, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের যোগ্যতা নিয়ে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, যে সরকার এত নিরাপত্তার কথা বলেছে, সেই সরকারের পুলিশের চোখে ধুলো দিয়ে বাংলায় কিভাবে ঢুকে পড়ল জঙ্গিরা? যদি তৎপর থাকতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা তাহলে তো প্রবেশ পথেই ধরা পড়তে হত জঙ্গিদের।
গ্রেফতার ১ (Jaish Terrorist Arrested)
শুক্রবার বর্ধমানের রেনেসাঁ উপনগরীর (Jaish Terrorist Arrested) একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে হামিদ মণ্ডলকে আটক করে STF এবং বর্ধমান থানার পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তল্লাশি চালানোর সময় গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে তদন্তকারী সূত্রের দাবি। এরপরই তদন্তের গতি বাড়ায় STF।
মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা (Jaish Terrorist Arrested)
সূত্রের খবর, হামিদের মোবাইল থেকে শুভেন্দু অধিকারীর কনভয়, কর্মসূচি এবং চলাফেরা সংক্রান্ত একাধিক তথ্য উদ্ধার হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, বেশ কিছুদিন ধরেই শুভেন্দুর উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল। পাশাপাশি ধৃতের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য যোগাযোগের সূত্রও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Modi Mandir: ভক্তের মন মন্দিরে এবার মোদি, জানেন কোথায় এই মন্দির?
ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করে STF। হামিদের সঙ্গে আর কারা জড়িত, রাজ্যের বাইরে বা ভেতরে কোনও জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না এবং কোনও বড়সড় নাশকতার ছক ছিল কি না, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে রাজ্যজুড়ে সতর্কতাও বাড়ানো হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি।
তবে এই মামলায় এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে।


