Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাসের শুরুতেই সুখবর কলকাতাবাসীর (LPG Price) জন্য। এক ধাক্কায় অনেকটা দাম কমল গ্যাসের।
কত কমল গ্যাসের দাম? (LPG Price)
মোটামুটি সব মেট্রো শহরের মধ্যে কলকাতাতেই (LPG Price) সব থেকে গ্যাসের দাম কমল। একেবারে ২০৯ টাকা কমল ১৯ কেজি সিলিন্ডারের দাম। অগাস্টের শুরুতেই ব্যবসায়ীদের জন্য এল বড় স্বস্তির খবর। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দামে বড়সড় ছাড় ঘোষণা করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, কলকাতায় একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমে হয়েছে ২,৮৭২.৫০ টাকা। অন্যদিকে, দিল্লিতেও এই সিলিন্ডারের দাম ২০২ টাকা হ্রাস করা হয়েছে।
তবে সাধারণ গৃহস্থালির জন্য ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে বাড়ির রান্নার খরচে আপাতত কোনও প্রভাব পড়ছে না।
বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক এলপিজির দাম কমায় রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং সংস্থা এবং রাস্তার ধারের খাবারের দোকানগুলির পরিচালন ব্যয় কিছুটা কমবে। এর ফলে ভবিষ্যতে খাবারের দামেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের একাংশের আশা, জ্বালানির খরচ কমায় পরিষেবার মান বজায় রেখে কিছুটা আর্থিক স্বস্তি মিলবে। মাসের শুরুতেই এই মূল্যহ্রাস বাণিজ্যিক ক্ষেত্রের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বলে মনে করা হচ্ছে।


