Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ঘটনায় গ্রেপ্তার এক বিজেপি কর্মী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের ডোঙ্গল এলাকায় (Arambagh)। গুলিবিদ্ধ বিজেপি কর্মী সুজন গড়াই আরামবাগের গৌরহাটির বাসিন্দা। ধৃত বিজেপি কর্মীর নাম সরোজ লাগা।

বিজেপি কর্মীর অভিযোগ (Arambagh)
রাতে ডোঙ্গল থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। তার পায়ে একটি গুলি লাগে। গুরুতর জখম হয়ে তিনি সেখানে লুটিয়ে পড়েন। এরপর আরামবাগ থানার পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে জখম বিজেপি কর্মীকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: Kolkata Metro: CMS পরীক্ষার্থীদের জন্য রবিবার ভোর থেকেই বিশেষ মেট্রো পরিষেবা
খতিয়ে দেখেছে পুলিশ (Arambagh)
এই ঘটনায় রবিবার সকালে আরামবাগ থানায় বিজেপির অঞ্চল কনভেনার সরোজ লাগা সহ আরও চার বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কেন গুলি চালানো হয়।আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল সব খতিয়ে দেখেছে পুলিশ।



