Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ দুপুরেই চাঁদের বুকে নিয়ন্ত্রিত নয়, বরং পরিত্যক্ত (Rocket Crash on Moon) একটি রকেটের অংশের আঘাতের সাক্ষী হতে পারে মহাকাশ গবেষণার জগৎ। বহু বছর ধরে মহাকাশে ঘুরে বেড়ানো SpaceX-এর Falcon 9 রকেটের একটি অংশ চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়বে বলে বিজ্ঞানীদের পূর্বাভাস। ভারতীয় সময় অনুযায়ী, ঘটনাটি ঘটার কথা দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ।
চাঁদের মাটিতে আঘাত (Rocket Crash on Moon)
গবেষকদের মতে, রকেটের অংশটি ট্রাকের সমান (Rocket Crash on Moon) আকারের এবং চাঁদের মাটিতে আঘাত হানার সময় এর গতি হবে ঘণ্টায় প্রায় ৮,৭৪৮ কিলোমিটার। যদিও এই গতি পৃথিবীর হিসেবে অত্যন্ত বেশি মনে হতে পারে, তবে চাঁদে আছড়ে পড়া সাধারণ গ্রহাণুর তুলনায় এটি অনেকটাই কম।
ধুলো ও গ্যাসের বিশাল মেঘ তৈরি
চাঁদের বায়ুমণ্ডল না থাকায় পৃথিবীর মতো আগুনের শিখা দেখা যাবে না। পরিবর্তে আঘাতের ফলে ধুলো ও গ্যাসের বিশাল মেঘ তৈরি হবে। সেই সঙ্গে এক মুহূর্তের জন্য উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। অনুকূল আবহাওয়া এবং শক্তিশালী টেলিস্কোপ থাকলে উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে এই দৃশ্য পর্যবেক্ষণ করা যেতে পারে।
আরও পড়ুন: Cremation: পুত্র না থাকলে কে করবে মুখাগ্নি? অধিকার কার?
বিজ্ঞানীদের অনুমান, সংঘর্ষের ফলে চাঁদের মাটিতে প্রায় ৯০ ফুট চওড়া এবং ১৬ ফুট গভীর একটি নতুন গহ্বর তৈরি হবে। যদিও এত ছোট গহ্বর পৃথিবী থেকে খালি চোখে দেখা সম্ভব নয়, তবু আঘাতের পর তৈরি হওয়া ধুলোর মেঘ কয়েক মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকতে পারে।


