Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি ফুটবল মরসুমে কলকাতা ময়দানের উত্তেজনার পারদ চরমে (East Bengal-Mohun Bagan)। কয়েকদিন আগেই যে ডার্বি হয়ে গিয়েছে। এবার আরও এক অঘোষিত ডার্বি হয়ে গেল কলকাতা বিমানবন্দরে। মঙ্গলবার গভীর রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শহরে হাজির ইস্টবেঙ্গল ও মোহনবাগানের নতুন দুই বিদেশি। শহরে তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির দুই দলের সমর্থকরা। ইস্ট-মোহন সমর্থকদের উপস্থিতিতে কলকাতা বিমানবন্দর যেন হয়ে উঠেছিল এক টুকরো যুবভারতীর গ্যালারি।
দুই শিবিরের মুখোমুখি সংঘর্ষ (East Bengal-Mohun Bagan)
মঙ্গলবারের গভীর রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর একপ্রকার রণক্ষেত্রে পরিণত হয়। রাত ১:৩০টা নাগাদ লাল-হলুদ ব্রিগেডের নতুন অস্ট্রেলীয় ফরোয়ার্ড ক্রিস ইকোনোমিদিস বিমানবন্দরে পৌঁছান এবং তাঁকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন বহু সমর্থক। এর ঠিক এক ঘণ্টা পর রাত ২:৩০টা নাগাদ শহরে পা রাখেন মোহনবাগানের নতুন বিদেশি প্লেমেকার মিগুয়েল ফিগুয়েরা। এই কারণে বিমানবন্দর চত্বরে আগে থেকেই উপস্থিত ছিলেন হাজার হাজার সবুজ-মেরুন সমর্থক। দুই দলের সমর্থকরা মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ক্রিস ইকোনোমিডিস যখন গাড়ি করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, সেই সময় মোহনবাগান সমর্থকরা টিটকিরি ও স্লোগান দেন, যার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্থকরা।

সিআইএসএফের হস্তক্ষেপে (East Bengal-Mohun Bagan)
দুই প্রধানের সমর্থকদের এই তীব্র উত্তেজনার জেরে বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছিল। শেষ পর্যন্ত বড়ো ধরনের সংঘর্ষ এড়াতে সিআইএসএফ জওয়ানদের কঠোর হাতে হস্তক্ষেপ করতে হয় এবং পুলিশি নিরাপত্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
মিগুয়েল ফিগুয়েরার আগমন (East Bengal-Mohun Bagan)
বিমানবন্দরের উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যেই সবুজ-মেরুন (East Bengal-Mohun Bagan) সমর্থকদের বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে শহরে পা রাখেন মোহনবাগানের নতুন ‘ম্যাজিশিয়ান’ মিগুয়েল ফিগুয়েরা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গত মরসুমে দারুণ পারফর্ম করা এবং ফ্রি-এজেন্ট হিসেবে সই করা এই তারকাকে কাছে পেয়ে আবেগে ভাসেন সমর্থকরা। আসন্ন ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানো এবং দলের পুরোনো তারকার অভাব পূরণের আর্জি নিয়ে তাঁকে স্বাগত জানান তারা।

মরসুম শুরুর আগেই দুই দলের সমর্থকদের এই তীব্র উন্মাদনা ও রেষারেষি বুঝিয়ে দিচ্ছে, আসন্ন ফুটবল মরশুমে ময়দানে এক হাড্ডাহাড্ডি ও রোমাঞ্চকর লড়াই দেখতে চলেছে কলকাতা।



