Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: রাজ্যে ক্রমশ বাড়তে থাকা (Congress Protest Lalbazar) রাজনৈতিক উত্তাপ ও নাগরিক অধিকার হরণের অভিযোগে এবার সরাসরি রাজপথে আন্দোলনের পথ বাছল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। কেন্দ্র ও রাজ্যের একাধিক নীতির প্রতিবাদে লালবাজার সত্যাগ্রহ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
কর্মসূচির মূল নেতৃত্ব (Congress Protest Lalbazar)
প্রদেশ কংগ্রেস সূত্রের খবর এই সত্যাগ্রহ কর্মসূচির (Congress Protest Lalbazar) মূল নেতৃত্বে থাকছেন কংগ্রেস কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ জোশী এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
চারটি প্রধান ইস্যু (Congress Protest Lalbazar)
মূলত চারটি প্রধান ইস্যুকে কেন্দ্র করে এই লালবাজার অভিযান ও আন্দোলন পরিচালিত হবে-
- ১. বিজেপির হামলা: দেশ জুড়ে ও রাজ্যে কংগ্রেস কর্মীদের ওপর বিজেপির তথাকথিত হামলা ও রাজনৈতিক হিংসার প্রতিবাদ।
- ২. পুলিশি জুলুম: ছাত্র ও প্রতিবাদী আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচার এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার।
- ৩. হকার উচ্ছেদ: মানবিক দিক বিবেচনা না করে রাজ্যজুড়ে যথেচ্ছ হকার উচ্ছেদের প্রতিবাদ।
- ৪. বুলডোজার রাজ: সাধারণ মানুষ ও বিরোধীদের হেনস্থা করতে দেশব্যাপী চলা জনবিরোধী ‘বুলডোজার রাজনীতি’-র বিরুদ্ধে সোচ্চার হওয়া।
আরও পড়ুন: MLA Hospital Visit: হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেজায় চটলেন বিধায়ক, ধমক দিলেন চিকিৎসককে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই কর্মসূচির সূচনা হয়েছে । সেখান থেকেই নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের নিয়ে লালবাজারের উদ্দেশ্যে পদযাত্রা


