Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি (PA Sumit Roy) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়ের। আইনি রক্ষাকবচের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। বৃহস্পতিবার সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ শর্তসাপেক্ষে সুমিতের রক্ষাকবচ মঞ্জুর করেছে। আগামী সপ্তাহে আবারও এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে। আগামী শুনানি পর্যন্ত এই মামলায় সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুমিতকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।
সুমিত রায়ের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ (PA Sumit Roy)
রাজ্যে পালা বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন (PA Sumit Roy) আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগে মেদিনীপুরের থানায় অভিযোগ দায়ের হয়। সুমিতকে নোটিসও পাঠায় পুলিশ। কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় তাঁর খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ। তাঁর মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবং শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও যায় পুলিশ।
জামিনের আবেদন খারিজ (PA Sumit Roy)
গ্রেফতারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন (PA Sumit Roy) করেন সুমিত রায়। গত সোমবার জমি দুর্নীতি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে চাকরি দুর্নীতি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করেন বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় আগাম জামিন মঞ্জুর করতে গিয়ে নির্দেশ দিয়েছিলেন, সুমিতকে আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার অফিসারের কাছে হাজিরা দিতে হবে। তদন্তের স্বার্থে আবারও যদি তদন্তকারী আধিকারিকরা তাঁকে ডেকে পাঠান, তখনও তাঁকে হাজিরা দিতে হবে।
গ্রেফতার করা হতে পারে
সুমিতের আশঙ্কা ছিল হাজিরা দিতে গেলে জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন সুমিত। জরুরী ভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানান তিনি। বৃহস্পতিবার সুমিতের আবেদনের সেই মামলাতেই সুপ্রিম কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল।
আরও পড়ুন: Chicken Sundori Recipe: স্বাদে গন্ধে অতুলনীয়, বাড়িতেই বানান চিকেন সুন্দরী!
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে সুমিতের গ্রেফতারির উপর ছবিটা দেশের বিরোধিতা করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। মামলার নথি এখনও পর্যন্ত তাঁদের হাতে না এসে পৌঁছনোর জন্য আদালতের কাছে বক্তব্য জানানোর জন্য সময় চান তিনি। পাল্টা সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতের দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর মক্কেলের বিরুদ্ধে পুরনো অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। সুমিতের বিরুদ্ধে যে জমি দুর্নীতির অভিযোগ করা হয়েছে, সেটি ২০২১ সালের ঘটনা। আর সুমিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ২০২৬ সালের জুন মাসে বলে আদালতে জানান সুমিতের আইনজীবী।
দুই পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শর্তসাপেক্ষে সুমিতের রক্ষাকবচ মঞ্জুর করেছে। আগামী শুনানির দিন পর্যন্ত সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও রকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে তদন্তে সুমিতকে সব রকম সহযোগিতা করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুমিতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও নির্দেশে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।


