Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য মিলল বড় সুখবর! বিজেপি সরকারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ‘যুবশক্তি’ প্রকল্প (Yuvashakti) নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য প্রশাসন। সব ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর (Durga Puja) আগেই খুলে দেওয়া হচ্ছে বেকারভাতার অনলাইন পোর্টাল। ফলে দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টে ভাতা ঢোকার অপেক্ষায় থাকা তরুণ প্রজন্মের মুখে এবার হাসি ফুটতে চলেছে।
ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ!
তৃণমূল সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভেবেছিলেন বেকার যুবক-যুবতীদের কথা। সেইমত নির্বাচনের ঠিক আগে চালু করেছিলেন যুবসাথী প্রকল্প। প্রতি মাসে দেড় হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। কিন্তু ক্ষমতায় এলে যুবশক্তি প্রকল্পে (Yuvashakti) এই অঙ্ক দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি। সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি একে একে পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু সেই যুবশক্তি প্রকল্পের টাকা এখনও পাননি যুবকরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে তিনহাজার টাকা?
কারা কত টাকা পাবেন? (Yuvashakti)
নতুন ‘যুবশক্তি’ প্রকল্পের নিয়ম অনুযায়ী:
গ্র্যাজুয়েট (স্নাতক) বেকার যুবকরা: প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা।
নন-গ্র্যাজুয়েট (অ-স্নাতক) বেকাররা: প্রতি মাসে পাবেন ২,০০০ টাকা।
আরও পড়ুন:SIR: বিবেচনাধীন ভোটারদের আবেদনের দ্রুত নিষ্পত্তি দাবি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ‘ঋতব্রত-তৃণমূল’
এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। কোনও ভুয়ো আবেদনকারী যাতে সুবিধা না পান, তার জন্য বাড়ি বাড়ি গিয়ে বিশেষ সমীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গোটা প্রকল্প (Yuvashakti) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের যুবকল্যাণ দফতরকে।


