Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকায় নাম সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান (Ritabrata Banerjee)। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়েছে। ২০ লক্ষ আবেদন করা হয়েছে এই তথ্য সঠিক নয় বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলা হবে এবং যোগ্য ভোটারদের নাম যাতে তালিকায় ওঠে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

মসজিদের মাইক নিয়ে আদালতের রায় (Ritabrata Banerjee)
মসজিদে মাইক খোলা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋতব্রত বলেন, ৬৫ ডেসিবেলের নির্ধারিত সীমা মেনে মাইক ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা নয়। ২০২০ সালে আদালতের রায়ের প্রসঙ্গ তুলে তিনি জানান, তৎকালীন সরকার সেই রায় পুনর্বিবেচনার আবেদন করেনি।

আদালতে যাওয়ার প্রস্তুতি (Ritabrata Banerjee)
ঋতব্রত জানান, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়ে ২০২০ সালের রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হবে। অন্যদিকে, আখরুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, মাইক খুলে দেওয়া হলে তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ করবেন।
মসজিদ-মন্দিরে মাইক খোলার দাবি (Ritabrata Banerjee)
আখরুজ্জামানের দাবি, ইতিমধ্যেই প্রায় ৩৮০০টি মসজিদ থেকে মাইক খোলা হয়েছে। পাশাপাশি প্রায় ১২০০টি মন্দির থেকেও মাইক খোলা হয়েছে বলে তিনি জানান। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: আইন নয়, নির্দেশেই চলছে পুলিশ! সরকারের বিরুদ্ধে প্রশ্ন বিকাশের
SIR নিয়ে ফের মুখ্যমন্ত্রীর সময় চাওয়া
বাজেট অধিবেশনে SIR প্রসঙ্গ কেন তোলা হয়নি, কুণাল ঘোষের প্রশ্নের জবাবে আখরুজ্জামান বলেন, অধিবেশনেই তাঁরা SIR নিয়ে আলোচনা করেছিলেন। পাশাপাশি এই বিষয়ে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে বলেও জানান তিনি।



