Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: লুকোচুরি খেলা শেষ। অবশেষে তদন্তকারীদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক(Abhishek Banerjee’s PA)সুমিত রায়। শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন তিনি। সিআইডি সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে সুমিতকে হাজিরার নোটিস দেওয়া হয়। সেই নোটিসে সাড়া দিয়েই নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছন তিনি। সিআইডি আধিকারিকরা তাঁর বয়ান রেকর্ড করবেন বলে জানা গিয়েছে।
সুজয় হাজরা গ্রেফতারের পর উঠে আসে নাম(Abhishek Banerjee’s PA)
মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেফতারের পরই তদন্তে উঠে আসে সুমিত রায়ের(Abhishek Banerjee’s PA) নাম। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছিল। পাশাপাশি শালবনির একটি জমি সংক্রান্ত দুর্নীতি মামলাতেও সুমিতের নাম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে।
বাড়িতে গিয়েও মেলেনি খোঁজ(Abhishek Banerjee’s PA)
অভিযোগগুলি সামনে আসার পর মাসখানেক আগে সুমিত রায়ের খোঁজে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও সুমিতের সন্ধান মেলেনি বলে পুলিশ সূত্রে দাবি। এরপর থেকেই তাঁর অবস্থান নিয়ে তৈরি হয় রহস্য। পরবর্তীতে পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি জারি করা হয় লুকআউট নোটিশও।
আরও পড়ুন: SSC Recruitment: নতুন নিয়মেই নিয়োগ এসএসসির: দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ জানাল কর্তৃপক্ষ
আরও দুই মামলা, রক্ষাকবচের আবেদন
এরই মধ্যে সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে আরও দু’টি মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। ফলে মোট চারটি এফআইআর-এর মুখোমুখি তিনি। এই পরিস্থিতিতে আইনি রক্ষাকবচ চেয়ে ফের হাই কোর্টের দ্বারস্থ হন সুমিত। শুক্রবার তাঁর আইনজীবী সৌগত ভট্টাচার্য দ্রুত শুনানির আর্জি জানান। তবে বিচারপতি সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানান, দ্রুত শুনানি সম্ভব নয়। তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে।
আরও পড়ুন: Sumit HC: আগাম জামিনের আবেদন অভিষেকের আপ্তসহায়কের: দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের
চার এফআইআর, আগাম জামিন দু’টিতে
হাই কোর্টে সুমিতের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মোট চারটি এফআইআর দায়ের হয়েছে। এর আগে দুটি এফআইআর-এর ক্ষেত্রে আগাম জামিন পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। এবার নতুন মামলাগুলির তদন্তে সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হলেন তিনি। তাঁর বয়ান থেকে তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর।


