Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবারেই সবুজ মেরুন (Mohun Bagan Practice) জার্সিতে অভিষেক হতে পারে মিগুয়েল ফিগুয়েরার। ডুরান্ড কাপে নক আউট পর্বে ইতিমধ্যেই চলে গিয়েছে মোহনবাগান। সামনে গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচ। তাও আবার সিআইএসএফের বিরুদ্ধে। এই সিআইএসএফ দল ইস্টবেঙ্গলের কাছ থেকে ৮ গোল হজম করেছে। তাই অঘটন ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। তবে মোহনবাগান কোচ সতর্ক থাকতে চান। ওই ‘সাবধানের মান নেই’ আর কি।
মোহনবাগানের প্রথম একাদশ (Mohun Bagan Practice)
মোহনবাগানের প্রথম একাদশে তেমন বদল নেই বললেই চলে। শুধু রাহুল ভেকের জায়াগায় প্রথম একাদশে আসতে পারেন মেহেতাব সিং। বাকি গত ম্যাচে যে প্রথম একাদশ যা ছিল তাই থাকবে। আপুইয়া আগের থেকে এখন অনেকটাই সুস্থ। পুরোনো চোটই ভোগাচ্ছে তাঁকে। এই ম্যাচে তিনি সুস্থ হলেও তাঁকে নিয়ে কোনও ঝুকি নেবেন না কোচ৷ তাছাড়া মিগুয়েল ফিগুয়েরা এবং জেমি ম্যাকলারেন দ্বিতীয়ার্ধে নামতে পারেন। তারা কলকাতায় এসে দু-তিন দিন অনুশীলন করেছেন। তাই এখনই তারা পুরোপুরি ৯০ মিনিট খেলার জন্য ফিট নন। তবে তাদের ফিটনেস চেকের জন্য দ্বিতীয়ার্ধে তাদের দুজনকে বামাতেই পারেন কোচ প্যানোস। রবিবার অনুশীলনের পর কোচ জানিয়েছেন, “জেমি এবং মিগুয়েল পুরো ম্যাচ খেলার জন্য ফিট নয়। ওদের এখনও দেখতে হবে। তাই ওদের প্রথম একাদশে দেখা যাবে না।”
সেটপিসের ওপর জোর (Mohun Bagan Practice)
সিআইএসএফকে হারানোর নীল নকশা তৈরি কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের। প্রত্যেক দিনের মত এদিনও প্রথমে ফিজিক্যাল ট্রেনিং করেন লিস্টন মনভীররা। এরপর নিজেদের মধ্যেই দুই দলে ভাগ করে ফুটবল খেলেন। এবং এরপর সেটপিসে জোর দেন কোচ। লোবেরা জামানায় সেটপিসে সফল ছিল না মোহনবাগান। কিন্তু মোলিনা যখন কোচ ছিলেন সেটপিস সবচেয়ে শক্তিশালী জায়গা ছিল মোহনবাগানের। এবারও সেটাই চেষ্টা কোচের। পাশাপাশি তিনি জানান, ‘সিআইএসএফ-কে নিয়ে আমরা সতর্ক থাকবো। এই জয়ের ধারা আমরা নষ্ট করতে চাই না। এই ধারাবাহিকতা বজায় রেখেই পরের রাউন্ডে যেতে চাই আমরা।”
আরও পড়ুন: Football: খেলার মাঠে গোল! তবে জালে নয়, গাড়ির বনেটে!
সমীর এবং ছাংতে কবে আসছেন? (Mohun Bagan Practice)
সমীর জেলকোভিচ এবং লালিয়ানজুয়ালা ছাংতের অপেক্ষায় মোহনবাগান (Mohun Bagan Practice) সমর্থকরা। এই বিষয়ে কোচ জনাইয়েছেন, খুব দ্রুত তারা চলে আসবে। ছাংতের হাতে চোট আছে। তাই তার একটু সময় লাগছে আসার জন্য। সমীর ভিসা সমস্যায় আটকে আছেন। ভিসা পেলেই কলকাতায় চলে আসবেন তিনি।



