Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : সর্বভারতীয় ছাত্র সংগঠন ‘আইসা’ এবং ‘বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় (Neha Bora)। দেশের সাম্প্রতিক ছাত্র ও যুব আন্দোলনের বিভিন্ন দাবি ও সমস্যাকে সামনে রেখে এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। ছাত্র-যুব সমাজের শিক্ষা, কর্মসংস্থান এবং গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে আন্দোলন আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।
নেহা বোরার বক্তব্যে উঠে এল একাধিক ইস্যু (Neha Bora)
সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেত্রী তথা আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। তিনি দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন। এনটিএ বাতিল, নতুন শিক্ষানীতি প্রত্যাহার, প্রশ্নপত্র ফাঁস এবং চাকরিপ্রার্থীদের আন্দোলন-সহ একাধিক বিষয়ে সরব হন তিনি।
এনটিএ বাতিল ও পরীক্ষা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের দাবি
একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীভূত পরীক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তাদের দাবি, এনটিএ-র মতো কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে পরীক্ষা পরিচালনার পরিবর্তে রাজ্যগুলির হাতে পরীক্ষা গ্রহণ ও পরিচালনার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হোক।
নতুন শিক্ষানীতি নিয়ে তীব্র আপত্তি (Neha Bora)
নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হয় সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, এই নীতির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ ও কেন্দ্রীকরণের প্রবণতা বাড়ছে। তাই অবিলম্বে জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবি জানানো হয়।
দমনপীড়ন ও চাকরিপ্রার্থীদের আন্দোলনে সংহতি (Neha Bora)
ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও দমনপীড়নের অভিযোগের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিও সংহতি প্রকাশ করা হয়। শিক্ষক নিয়োগের দাবি এবং ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
আরও পড়ুন : Naan Puri: বাড়িতেই বানান নরম গরম তুলতুলে নানপুরী, রইল সহজ সিম্পল রেসিপি
বেকারত্বের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনের ডাক
বিপ্লবী যুব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখা হয়। বক্তাদের অভিযোগ, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ছাত্র-যুব সমাজের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। এই পরিস্থিতির বিরুদ্ধে আগামী দিনে ছাত্র ও যুব সমাজের আন্দোলন আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।



