Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের প্রথম কর্মব্যস্ততার দিনেই চরম ভোগান্তি (Bus Problem Howrah) দ্বিতীয় হুগলি সেতুতে। সোমবার সকালে হাওড়া থেকে কলকাতাগামী লেনে একটি বাস আচমকা বিকল হয়ে পড়ে। মাঝরাস্তায় বাসটি খারাপ হয়ে যাওয়ার জেরে সেতুতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
থমকে যায় গাড়ির গতি (Bus Problem Howrah)
কাজের দিনের শুরুতেই কার্যত থমকে যায় (Bus Problem Howrah) গাড়ির গতি। ফলে সপ্তাহের প্রথম দিনেই গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসযাত্রীদের।
গাড়ির লম্বা লাইন
সেতুর ওপর যানজট কাটাতে অবশেষে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে ক্রেন। পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় ক্রেনের সাহায্যে বিকল বাসটিকে রাস্তা থেকে সরানোর কাজ চালাচ্ছে। বাসটি দ্রুত সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, তবে এই মুহূর্তেও সেতুর ওপর গাড়ির লম্বা লাইন রয়েছে।
আরও পড়ুন: Gopal Patha: কে ছিলেন গোপাল পাঁঠা? হিন্দুদের রক্ষাকর্তা নাকি কলকাতার বিতর্কিত মস্তান
বাস বিভ্রাট
অন্যদিকে হাওড়া স্টেশন সংলগ্ন বাস ডিপোয় সোমবার সরকারি বাসের সংখ্যা খুব কম। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। ই-১ বাসের জন্য শতাধিক মানুষের লাইন। এসি-১ এরও এক অবস্থা। বাসের সংখ্যা কম, বিকল্প পথে যাবার চেষ্টা করুন – ঘোষণাও করা হচ্ছে। কার্যত কাজ শুরুর প্রথম দিনে হয়রান বাস যাত্রীরা।


