Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহর তার পরিচ্ছন্ন নকশা ও আধুনিক নগর পরিকল্পনার জন্য আগেই পরিচিত। সেই শহরেই এবার যুক্ত হল নয়া আকর্ষণ ক্রুনুভুওরেনসিল্তা ব্রিজ। ১,১৯১ মিটার দীর্ঘ এই সেতু বিশ্বের দীর্ঘতম পদচারী সেতুগুলোর একটি(Finland Bridge)।
ব্যক্তিগত গাড়ির প্রবেশ নেই (Finland Bridge)
এই সেতুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে ব্যক্তিগত গাড়ির প্রবেশ নেই। শুধুমাত্র পথচারী, সাইকেল আর গণপরিবহনের জন্য এটি নির্মিত। খুব শিগগিরই সেতুর ওপর দিয়ে ট্রাম চলাচলও শুরু হবে। ফলে শহরের কেন্দ্র থেকে লাজাসালো দ্বীপে যাতায়াত এখন অনেক সহজ। আগে যেখানে ১১ কিলোমিটার ঘুরে যেতে হত, এখন তা কমে হয়েছে মাত্র ৫.৫ কিলোমিটার।
সেতুটিতে রয়েছে অভিনব প্রযুক্তি
প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সেতুটিতে রয়েছে অভিনব প্রযুক্তি। ফিনল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় বরফ জমা রোধ করতে এর কেবলগুলো হালকা নড়াচড়া করে, যেন ‘কাঁপতে’ থাকে। এর সঙ্গে রয়েছে বিশেষ অ্যান্টি-আইসিং প্রলেপ, যা বরফ জমতে দেয় না। ফলে শীতকালেও সেতুটি ব্যবহারযোগ্য থাকে।
নান্দনিকতাতেও সেতু অনন্য (Finland Bridge)
শুধু প্রযুক্তি নয়, নান্দনিকতাতেও এই সেতু অনন্য। এতে লাগানো এলইডি আলো দিনের সময় অনুযায়ী রঙ বদলায়, যা এর আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। ৩২৬ মিলিয়ন ইউরো ব্যয়ে তৈরি এই প্রকল্প হেলসিঙ্কির টেকসই পরিবহন ব্যবস্থার অংশ। শহরে প্রায় ৪১ শতাংশ মানুষ হাঁটেন, আর গাড়ির ব্যবহার তুলনামূলকভাবে কম।
আরও পড়ুন: Heat Water: বাড়ছে তাপ, দৈনন্দিন কতটা জল খেলে সুস্থ থাকবেন জেনে নিন
এক অনন্য অভিজ্ঞতা (Finland Bridge)
ভ্রমণপ্রেমীদের জন্য এটি শুধু একটি সেতু নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা। জলের ওপর দিয়ে হাঁটা, প্রকৃতি উপভোগ করা, আর শহরকে নতুনভাবে দেখা, সেই অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তোলে।



