Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজকুমার আগরওয়ালকে (Manoj Kumar Agarwal) নিয়োগ করল নির্বাচন কমিশন। ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই অভিজ্ঞ আইএএস অফিসার আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মনোজের (Manoj Kumar Agarwal) নিয়োগ সম্পর্কে জানানো হয়েছে।
রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (Manoj Kumar Agarwal)
বর্তমানে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদটি ভারপ্রাপ্ত অবস্থায় ছিলেন দিব্যেন্দু দাস। তবে তিনি এই দায়িত্ব সামলাচ্ছিলেন অস্থায়ীভাবে, কারণ আগের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ২০১৭ সালে ওই পদে নিয়োগ পাওয়ার পর ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন পরিচালনার পর ডিসেম্বর মাসে অবসর নেন। অবশেষে স্থায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক (Manoj Kumar Agarwal) নিযুক্ত করল নির্বাচন কমিশন।
মুখ্য নির্বাচনী আধিকারিক পদে মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকবেন তিনি। ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার। মনোজ কুমার আগরওয়াল রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এ ছাড়া বন বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। এক সময়ে উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের সচিব হিসাবে কাজ করেছেন এই আইএএস অফিসার।
আরও পড়ুন : Theft Case At Durgapur: গয়নাগাটি-সহ নগদ টাকা নিয়ে পালাচ্ছিলে পালিত কন্যা, স্টেশনে গ্রেফতার
এদিকে, রাজ্যের ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে অভিযোগ উঠেছে। তারা দাবি করেছে, ‘ভিন রাজ্যের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা হচ্ছে।’ তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে, বিজেপি শাসিত হরিয়ানা ও গুজরাটের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অংশে আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠে যে, বাংলার ভোটার তালিকায় থাকা বেশ কিছু এপিক নম্বর হরিয়ানা, গুজরাট ও অসমের ভোটার তালিকার এপিক নম্বরের সঙ্গে মিলে গেছে। এই অভিযোগের পর নির্বাচন কমিশন বিষয়টি স্বীকার করে এবং সংশোধন কাজ শুরু হয়।
আরও পড়ুন : Domjur Child Murder Case: বছর চারেক শিশুকে গলায় ফাঁস দিয়ে খুন, গ্রেফতার নাবালক
এই প্রসঙ্গে, শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস এবং জয়প্রকাশ মজুমদার। বিজেপি শাসিত দলের পক্ষে ছিলেন পার্থসারথী চট্টোপাধ্যায় এবং প্রবাল রাহা। সিপিএমের পক্ষে উপস্থিত ছিলেন শমীক লাহিড়ী ও কল্লোল মজুমদার, আর কংগ্রেসের পক্ষে ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করে এবং বাংলার ভোটার তালিকা সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন।


