Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রোজকার মতো শনিবারও (Dilip Ghosh) প্রাত্যহিক মর্নিং ওয়াকে বেরিয়ে রাজ্যের একাধিক জ্বলন্ত ইস্যুতে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।
তৃণমূল ভবন নিয়ে চূড়ান্ত নাটক (Dilip Ghosh)
২০২১ সালের পরে বিজেপির বহু অফিসে তৃণমূল (Dilip Ghosh) কংগ্রেস তালা মেরে দিয়েছিল। প্র্যাকটিস তখনই হয়ে গেছিল। এখন সেটা নিজেদের পার্টি অফিসে প্রয়োগ করছে।
ভবনের রেজিস্ট্রেশন ববি হাকিমের নামে। মালিকের দাবি তাকে না জানিয়ে ঋতব্রত তৃণমূল তালা ভেঙেছে (Dilip Ghosh)
পাড়ার তৃণমূল এতদিন বোমা (Dilip Ghosh) মারত। সাধারণ মানুষ মারা যেত। এখনও সেই অত্যাচারের অভ্যাস যায়নি। মালিক বাড়িটা তৃণমূলের কোন গ্রুপকে দেবেন সেটা নিয়ে মালিকের ইচ্ছা গুরুত্ব পাচ্ছে না। বাড়ি দখল আর গা জোয়ারি চলছে।
সেবাশ্রয় নিয়ে ক্রমশঃ বিপাকে ভাইপো!
গুরুতর অভিযোগ। মানুষের জীবন নিয়ে (Dilip Ghosh) ছিনিমিনি খেলা। এটাই ডায়মন্ড হারবার মডেল। যত অপকর্ম তার সবকিছুর একটাই মডেল।
২১ জুলাই নিয়ে মমতা-কাকলি দ্বন্দ্ব
২১ জুলাই কংগ্রেসের। যুব কংগ্রেস কর্মীরা মারা গেছিলেন। সেই আন্দোলনে কংগ্রেস নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তার বলা উচিৎ তিনিই ওই আন্দোলন করেছেন। তিনি তৃণমূল হওয়ার পর ওই আন্দোলন হাইজ্যাক করেছিলেন। কেন করবে?
অপরূপা পোদ্দারের স্বামীর জামিন
পুলিশ আগের কেস হালকা করত। যেটুকু না করলে নয় সেরকম কেস দেওয়া হতো। কেসের কোনো দম নেই। আমরা কিছু না করলেও আমাদের নামে কড়া কেস দেওয়া হতো। সেই পরম্পরা এবার পাল্টাতে হবে।
কঠিন লড়াই জিতল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার অবস্থা এখন তৃণমূলের মতো। আমাদের খুব উচ্চ ধারণা ছিল। সবাই ভাবছিল বিরাট শক্তিশালী দল। অজ্ঞাত কুলশীল দেশ তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।
আরও পড়ুনঃ Empire State Building Proposal: সখী ভালোবাসা কারে কয়! এম্পায়ার স্টেট বিল্ডিং-এ উঠে বাগদান যুগলের
তৃণমূল এবং আর্জেন্টিনা দুজনেই তো নীল সাদা।
হ্যাঁ। বাবুল সুপ্রিয় গান গেয়েছিল নীল সাদা রঙ মুছে ফেল। আমি তো আজকের খেলা দেখার পর বাবুল সুপ্রিয় কে খুঁজছি।


