Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাকৃতিক দুর্যোগের জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ। বালাসনের তীব্র স্রোতে দুধিয়ার অস্থায়ী সেতুটি সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এই ঘটনাতে ক্ষোভ প্রকাশ করে দুর্নীতির তদন্তের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী(Dudhia Bridge CM)।
দুর্নীতির তদন্তের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর (Dudhia Bridge CM)
শুভেন্দু অধিকারীর বক্তব্য, বৃষ্টির কারণে নদী ফুলেফেঁপে উঠে সেতু ভেসে যেতেই পারে। কিন্তু মাত্র সাত-আট মাসের মধ্যে একটা নতুন তৈরি সেতু এভাবে কীভাবে ভেসে গেল? এই সেতু নির্মাণের ক্ষেত্রে কোনও রকম কাটমানি নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে।
অক্টোবরেই ভাঙে সেতু (Dudhia Bridge CM)
গত বছর অক্টোবর মাসে ভয়াবহ বন্যায় বালাসনের মূল সেতুর ৩ নম্বর পিলারটি ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতি সামাল দিতে দ্রুতগতিতে বিকল্প হিমপাইপ সেতু তৈরি হয়। কিন্তু নদীতে জল বাড়লেই অস্থায়ী নির্মাণ ভেঙে বারবার বিপত্তির মুখে পড়ছেন এলাকার মানুষ। বিপর্যস্ত হচ্ছে জনজীবন।
আরও পড়ুন: Gabbard Fauci Target: কোভিডের উৎস নিয়ে বিস্ফোরক দাবি, ফাউচিকে নিশানা তুলসি গ্যাবার্ডের
রাজ্য সরকারের আর্থিক সহায়তা (Dudhia Bridge CM)
এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বিপর্যস্ত পাহাড়ে পর্যটকদের আটকে থাকার কোন খবর নেই। পাশাপাশি দুর্যোগে আলিপুরদুয়ারের হাসিমারা এলাকার ভোলা নালা সংলগ্ন একটি চা বাগানে গত রাতের বৃষ্টিতে ৪ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



