Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের ফল বেরনোর পর ফের পুরনো পেশায় ফেরার কথা জানিয়েছিলেন (Mamata Banerjee)। বৃহস্পতিবার আচমকা আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বরে তাঁকে ঘিরে তৈরি হল নজিরবিহীন উত্তেজনা। উঠল ‘চোর’ স্লোগান, এমনকি তাঁকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো পেশায় (Mamata Banerjee)
ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি পুরনো পেশায় ফিরবেন। অর্থাৎ ফের কোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার সকালে আচমকাই আইনজীবীর পোশাক পরে কলকাতা হাইকোর্টে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, জেলায় জেলায় তাঁদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। কর্মীদের মারধর করা হচ্ছে। যদিও বিজেপি নেতারা বারবার জানিয়েছেন, ঘটনার নেপথ্যে বিজেপির যোগ নেই।
হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Mamata Banerjee)
সম্প্রতি সেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। ভোট পরবর্তী হিংসার ঘটনায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। তাতে অংশ নেন তৃণমূল সুপ্রিমো। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সওয়াল করেন তিনি। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাস থেকে বার হওয়ার সময় বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের তিন বারের মুখ্যমন্ত্রীকে। তাঁকে দেখা মাত্রই চোর স্লোগান তোলেন আইনজীবীদের একাংশ। উড়ে আসে কটাক্ষও। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর।

আদালতে সওয়াল করেন বিকাশ রঞ্জনের (Mamata Banerjee)
আইনজীবীদের দাবি, মুখ্যমন্ত্রী থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইসেন্স সাসপেন্ড ছিল। পুনরায় সওয়াল করতে গেলে বার কাউন্সিলের যে অনুমতি প্রয়োজন, তা তাঁর আছে কি না, তুলেছেন সেই প্রশ্নও। তৃণমূলের পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় আরও একটি মামলা দায়ের হয়। তারও শুনানি হয় এদিন। আদালতে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যে ভোটের ফল প্রকাশের পর থেকে চলা মারধর- বুলডোজার নিয়ে ভাঙচুর চালানোর বিরুদ্ধেও সওয়াল করেন তিনি।
আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!

শারীরিক হেনস্থার অভিযোগ
আদালত চত্বরে এদিনের এই নজিরবিহীন বিশৃঙ্খলা। যেমন মুখ্যমন্ত্রীর বার কাউন্সিল লাইসেন্স এবং পেশায় ফেরা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ, তেমনই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর শারীরিক হেনস্থার অভিযোগে সরব হয়েছে তৃণমূল শিবির। ভোট পরবর্তী হিংসার মামলার জল গড়িয়ে এখন আদালত চত্বরের এই সংঘাত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। আইনজীবীর পোশাকে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান!



