Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাস কয়েকের বিরতির পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) প্রশাসন নতুন করে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু করেছে(Operation Midway Blitz)। বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে জনবহুল শহর শিকাগো এবং শিল্পাঞ্চলগুলোতে। অভিযানের জন্য ড্রোন এবং হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে, যাতে অবৈধভাবে বসবাসরত নাগরিকদের গতিবিধি শনাক্ত করা যায়। মার্কিন স্বরাষ্ট্র দফতর (ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি) ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।
শতাধিক অবৈধ নাগরিক গ্রেফতার (Operation Midway Blitz)
শিকাগো শহরে অভিযান শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই শতাধিক অবৈধ নাগরিককে গ্রেফতার করা হয়েছে(Operation Midway Blitz)। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, অভিযানটি মূলত ঘনবসতিপূর্ণ এলাকা এবং শিল্পক্ষেত্রগুলিতে কেন্দ্রীভূত। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি ও শিল্প খাতগুলোতে অভিবাসী শ্রমিকদের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। অধিকাংশের বৈধ নথি না থাকলেও কম খরচে সুলভ শ্রমের বিনিময়ে প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে।
অপারেশন মিডওয়ে ব্লিট্জ
এটি ট্রাম্প প্রশাসনের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ‘অপারেশন মিডওয়ে ব্লিট্জ’-এর দ্বিতীয় পর্যায় হিসেবে ধরা হচ্ছে(Operation Midway Blitz)। সেসময় অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে ফেরত পাঠানো হয়। সেপ্টেম্বর মাসে জর্জিয়ার হোন্ডাইয়ের কারখানায় হানা দিয়ে ৪৭৫ জন অবৈধ নাগরিককে আটক করা হয়েছিল। হোয়াইট হাউসের কর্তা টম হোম্যান জানিয়েছিলেন, শিল্পক্ষেত্রে নজরদারি আরও বাড়ানো হবে। সেই নীতির অংশ হিসেবে এবার শিকাগোকে বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান
মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন, অবৈধ অভিবাসন বিষয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান শ্রম বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তারা সতর্ক করছেন যে, শিল্প ও কৃষি খাতের অনেক প্রতিষ্ঠান কার্যক্রমে বাধার সম্মুখীন হতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ পদক্ষেপের মূল উদ্দেশ্য আমেরিকান নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করা।
মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ(Operation Midway Blitz)
শিকাগো অভিযানের প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে(Operation Midway Blitz)। তাদের মতে, এই অভিযান শ্রমিকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং মানবিক সংকটের সম্ভাবনা বাড়াবে। অন্যদিকে প্রশাসন মনে করিয়ে দিচ্ছে, অবৈধ নাগরিকদের ফেরত পাঠানো তাদের নীতি ও দায়িত্বের অংশ।
আরও পড়ুন : Ukraine Russia War : দীর্ঘ-পাল্লার হামলায় ইউক্রেনের পাশে আমেরিকা, রাশিয়ার উপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ?
উল্লেখ্য, মার্কিন শিল্প ও কৃষি খাতগুলোতে অভিবাসী শ্রমিকদের উপর নির্ভরশীলতা নতুন নয়। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ একদিকে শ্রম বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, অন্যদিকে অবৈধ অভিবাসন কমাতে কার্যকর হিসেবে কাজ করতে পারে। শিকাগো থেকে শুরু হওয়া এই অভিযান দেশের অভিবাসন নীতিতে একটি নতুন অধ্যায় সূচিত করেছে, যা ভবিষ্যতে আরও বড় প্রতিক্রিয়া এবং বিতর্কের জন্ম দিতে পারে।


